Saturday, June 20, 2026

গৃহযু.দ্ধে অ.শান্ত সুদান! এক ভারতীয়-সহ ২৭ জনের মৃ.ত্যু, জ.খম কমপক্ষে ১৫০

Date:

Share post:

গৃহযুদ্ধে জর্জরিত সুদান। ক্রমশ অশান্ত হয়ে উঠছে গোটা দেশ। সেনা ও আধা সেনার রক্তক্ষয়ী যুদ্ধে ইতিমধ্যে ১ ভারতীয়-সহ মোট ২৭ জনের প্রাণ গিয়েছে। আহত অন্তত দেড়শো।যুদ্ধ থামার কোনও লক্ষ্মণ নেই। বরং সুদানের চারিদিকে শুধুই বোমা-গুলির শব্দ। ভয়ে কাঁপছে আমজনতা। বায়ু সেনার তরফে সকলকে ঘরের ভিতরে থাকার আর্জি জানানো হয়েছে।

আরও পড়ুন:কেকেআরের বিরুদ্ধে নেতা নন রোহিত, আইপিএল-এ অভিষেক অর্জুনের

ইতিমধ্যে প্রেসিডেন্টের বাসভবন, বিমানবন্দরের দখল নেওয়ার দাবি করেছে আধাসেনা। যদিও সেনা সেই দাবি খারিজ করেছে আধা সামরিক বাহিনী । তাঁরা জানিয়েছে, ‘র‌্যাপিড সাপোর্ট ফোর্স’-এর দাবি সম্পূর্ণ মিথ্যা। রবিবার সকালে পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, গৃহযুদ্ধে জর্জ্জরিত আফ্রিকার মহাদেশের সুদানের আকাশে চক্কর কাটছে বায়ুসেনার বিমান। আধাসেনার সামরিক ঘাঁটি লক্ষ্য করে লাগাতার বোমাবর্ষণ করছে তারা।

সুদানের রাজধানী খার্তুম বিমানবন্দরেও গুলি চলা ও বোমা বিস্ফোরণের খবর মিলেছে। সৌদি আরবের বিমান সংস্থা সৌদিয়ার একটি যাত্রীবাহী বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর। বিমানবন্দরে ২ জন-সহ মোট ২৭ জনের মৃত্যুর খবর এখনও মিলেছে। তবে এভাবে যুদ্ধের ঝাঁজ বাড়তে থাকলে মৃতের সংখ্যাও যে লাফিয়ে বাড়বে তা বলার অপেক্ষা রাখে না।

সুদানের উদ্ভূত পরিস্থিতির মূলে আসলে দুই প্রধানের টানাপোড়েন। সেনার প্রধান আবদেল ফাতাহ আল-বুরহান এবং তাঁর সেকেন্ড ইন কমান্ড, আধাসেনার কমান্ডার মোহামেদ হামদান দাগলো জড়িয়েছেন ঝামেলায়। আধাসেনাকে সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা নিয়ে শুরু সমস্যা। আধাসেনা বাহিনী ‘র‌্যাপিড সাপোর্ট ফোর্স’এর সঙ্গে সেনার সংঘাত সশস্ত্র সংঘর্ষে মোড় নেয়। শুক্রবার খার্তুমের আরএসএফ সদর দফতরে সেনা হামলা চালায় বলে অভিযোগ।

 

 

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...