Monday, February 2, 2026

খুন ও গণহত্যা এক নয়: ধর্ষকমুক্তিতে ফের সুপ্রিম তোপের মুখে গুজরাট

Date:

Share post:

বিলকিস বানো(Bilkis Bano) গণধর্ষণ ও গণহত্যায় যুক্ত অপরাধীদের মুক্তি দেওয়ার ঘটনায় ফের শীর্ষ আদালতের(Supreme Court) তোপের মুখে পড়ল কেন্দ্র ও গুজরাট সরকার। আদালতের স্পষ্ট বক্তব্য, আইন আছে বলেই খুনি, ধর্ষকদের ছেড়ে দেওয়া যায় না। কোন আইন কোন ক্ষেত্রে ব্যবহার হচ্ছে, সেটা আরও ভাল করে বিবেচনা করা উচিত।

মঙ্গলবার ধর্ষক মুক্তি মামলার শুনানিতে শীর্ষ আদালতের বিচারপতি কেএম জোসেফ এবং বিচারপতি বিভি নাগরত্নের বেঞ্চের পর্যবেক্ষণ, বিলকিসের ধর্ষকদের মুক্তি দেওয়ার আগে তাদের অপরাধের গুরুত্ব দেখে নেওয়া উচিত ছিল গুজরাট হাই কোর্টের। ডিভিশন বেঞ্চের তরফে জানান হয়, “একজন অন্তঃসত্ত্বা মহিলাকে ধর্ষণ করা হল, এতগুলো মানুষ মারা গেল। এই ধরনের মামলাকে ৩০২ ধারার আর পাঁচটা মামলার সঙ্গে তুলনা করা যায় না। আপেলের সঙ্গে যেমন কমলালেবুর তুলনা করা যায় না, তেমনি খুনের সঙ্গে গণহত্যার তুলনা করা যায় না।” আদালতের তরফে আরও জানানো হয়েছে, “কীসের ভিত্তিতে রাজ্য সরকার এইধরনের সিদ্ধান্ত নিল? আজ এটা বিলকিস বানোর সঙ্গে হয়েছে। কাল আমার বা আপনার সঙ্গে হতে পারে। আপনারা যদি ঠিকঠাক কারণ না জানান, তাহলে আমাদের নিজেদের মতো করে ভেবে নিতে হবে।”

এই মামলায় ইতিমধ্যেই অপরাধীদের মুক্তি সংক্রান্ত সবরকমের কাগজপত্র দেখতে চেয়েছে সুপ্রিমকোর্ট। আগামী ২ মে এই মামলার পরবর্তী শুনানি সেইদিন এই সংক্রান্ত সব নথি দেখতে চেয়েছে শীর্ষ আদালত। যদিও সূত্রের খবর, এই নির্দেশের পাল্টা চ্যালেঞ্জ জানাতে চলেছে গুজরাট সরকার এবং কেন্দ্র।

spot_img

Related articles

বিরোধীদলগুলির কর্মসূচিতে শান্তি বজায় রাখতে সতর্ক থাকার নির্দেশ হাই কোর্টের

বিরোধীদলগুলির কর্মসূচিতেও যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সে বিষয়ে সতর্ক দৃষ্টি রাখতে কলকাতা পুলিশ (Kolkata Police)...

SIR-হেনস্থার প্রতিবাদ: কালো চাদর নিয়ে জাতীয় নির্বাচন কমিশনে মমতা, কালো পোশাকে অভিষেক-সহ অন্যান্যরা

পূর্ব নির্ধারিত সূচি মেনে নির্দিষ্ট সময়েই জাতীয় নির্বাচন কমিশনের দফতরে পৌঁছলেন তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...

প্রথম দিনে নির্বিঘ্নেই সম্পন্ন মাধ্যমিক পরীক্ষা, পরীক্ষার্থীদের শুভেচ্ছা ব্রাত্যর

মাধ্যমিক(Madhyamik) মানেই একরাশ উত্তেজনা আর নতুন স্বপ্নের হাতছানি। সোমবার থেকে শুরু হল ছাত্রজীবনের প্রথম বড় পরীক্ষা—মাধ্যমিক। সোমবার ছিল...

কেন্দ্রীয় বাজেটে বাংলার প্রতি ‘বঞ্চনা’! রাজ্যসভার অধিবেশন থেকে ওয়াক আউট তৃণমূল সাংসদদের

কেন্দ্রীয় বাজেটে বাংলার প্রতি ‘বঞ্চনা’র প্রতিবাদ। সোমবার, রাজ্যসভার অধিবেশন থেকে ওয়াক আউট করলেন তৃণমূল সাংসদরা (TMC MP)। মোদি...