Sunday, May 17, 2026

বুধেও দক্ষিণবঙ্গ সহ পাঁচ জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি!

Date:

Share post:

তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা রাজ্যবাসীর। বিগত কয়েক দিন ধরে তাপপ্রবাহের জেরে শরীরে কার্যত ফোস্কা পড়ার মতো অবস্থা।বুধবারও সেই ধারা অব্যাহত থাকবে। আজ ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপপ্রবাহের পূর্বাভাস দিল হাওয়া অফিস। যার মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং বীরভূম— এই পাঁচ জেলায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার থেকে খানিকটা হলেও স্বস্তি ফিরতে পারে বলে জানানো হয়েছে। হতে পারে স্বস্তির বৃষ্টিও।

আরও পড়ুন:দুটি মালগাড়ির মুখোমুখি সং*ঘর্ষে মৃ*ত্যু এক লোকো পাইলটের, আ*হত ১

আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। কলকাতা লাগোয়া জেলাগুলিতেও বুধবার দিনের তাপমাত্রা ৪০ ডিগ্রির আশপাশেই থাকবে। তবে পশ্চিম এবং মধ্য ভাগের প্রায় সব জেলাতেই তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি থাকতে পারে বলে হাওয়া অফিস জানিয়েছে।


দক্ষিণবঙ্গের পাশাপাশি, উত্তরবঙ্গের দুই দিনাজপুর এবং মালদহে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। তবে বৃষ্টিতে ভিজবে দার্জিলিং এবং কালিম্পং।

 

 

Related articles

উন্নয়নে জোর! সঙ্গে পথে নেমে প্রতিবাদও, জেলা পরিষদের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের

এবার দক্ষিণবঙ্গের জেলা পরিষদের সভাধিপতি কর্মাদক্ষদের নিয়ে বৈঠক করলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। রবিবার বিকেলে কালীঘাটের বাসভবনে এই বৈঠকে...

পাঁচ মেডিক্যালে স্বাস্থ্যসচিব: খতিয়ে দেখলেন পরিষেবা থেকে রোগীর সমস্যা

রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে এবার মাঠে নামল স্বাস্থ্যভবন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister) সঙ্গে বৈঠকের পর শনিবার...

ফ্রান্সের বিশ্বমঞ্চে প্রথম বাঙালি কনটেন্ট ক্রিয়েটর ‘লাফটারসেন’ 

সমাজমাধ্যমে মানুষের মুখে হাসির ফোয়ারা ছোটান যে মানুষটি, আবার মাঝে মধ্যেই সামাজিক বা স্পর্শকাতর বিষয় নিয়ে নজর কাড়েন...

ডার্বিতে টুটু স্মরণ, ইস্ট – মোহনের লড়াইয়ে হাজির নিশীথ

  আইএসএল ডার্বি ম্যাচের মেগা মঞ্চে টুটু বোসকে স্মরণ করল ইস্টবেঙ্গল মোহনবাগান কয়েকদিন আগেই প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন...