Monday, May 18, 2026

বাংলা থেকে মরুরাজ্য, শেষ মুহূর্তের প্রমোশনেও ঝড় তুললেন ‘চেঙ্গিজ’ জিৎ!

Date:

Share post:

রাত পোহালেই মুক্তি পাচ্ছে প্রযোজক অভিনেতা সুপারস্টার জিতের (Jeet) ছবি ‘চেঙ্গিজ’ (Chengiz)। শুধু বাংলা নয় সারা ভারতবর্ষ জুড়েই মুক্তি পাবে এই ছবি। জিৎ অনুরাগীদের (Jeet fans) জন্য নায়কের ইদের উপহার ঘিরে প্রত্যাশা বাড়ছে। তবে যথেষ্ট আত্মবিশ্বাসী অভিনেতা, ছবির শেষ মুহূর্তের প্রচার পর্বেও বিন্দাস মুডে ধরা দিলেন জিৎ এবং সুস্মিতা চট্টোপাধ্যায় (Susmita Chatterjee)। কলকাতা থেকে শুরু করে মুম্বই হয়ে জয়পুর (Jaipur) , মুক্তির আগে সর্বত্রই ‘চেঙ্গিজ’ (Chengiz) ম্যানিয়া ।

দিল্লিতে মিকা সিংয়ের গান ‘রাগাড়া’-র তালে ভক্তদের সঙ্গে জিৎ- সুস্মিতার ড্যান্স স্টেপ নজর কেড়েছে ফ্যানেদের। লখনউতে সিনেমার প্রমোশনে গিয়ে টুন্ডে কাবাব খেয়েছেন নায়ক নায়িকা। কখনও টাঙ্গায় চড়ে ক্যামেরাবন্দি আবার কখনও চাঁদি ফাটা রোদে নায়িকাকে বাইকে নিয়ে ঘুরিয়েছেন জিৎ। তবে সবথেকে চমকপ্রদ ছিল মরু শহরে প্রমোশন পর্ব। রূপোর থালা, বাটিতে রাজস্থানি থালি দেখে আপ্লুত জিদ। মহাভোজের থালিতে ছিল ভাত, ডাল, রুটি, রকমারি সবজি, মিষ্টি, রাবড়ি। অভিনেতা বলছেন সারা দেশে যেভাবে সাড়া পেয়েছেন সত্যিই তাঁর স্বপ্ন এবং পরিশ্রম সফল হয়েছে। ‘চেঙ্গিজ’ এর হাত ধরেই এই প্রথম কোনও বাংলা ছবি একই দিনে সারাদেশে মুক্তি পেতে চলেছে। টালিগঞ্জ বলছে জিতের অভিনব কায়দায় প্রচারপর্ব বাংলা সিনেমার জন্য অনেক বড় একটা পাওনা। ২১ আগস্ট কী বলবে বক্স অফিস রিপোর্ট এখন সেটাই জানার অপেক্ষা।

 

Related articles

ভবানীপুরের প্রতিটি ওয়ার্ডে খুলবে বিধায়কের অফিস, তবে ৭৭ নম্বরে ব্যতিক্রমী সিদ্ধান্ত শুভেন্দুর

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি কলকাতার ঐতিহ্যবাহী ভবানীপুর কেন্দ্রেও জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। এই অভাবনীয় সাফল্যের পর...

কালবৈশাখীর তাণ্ডব মুর্শিদাবাদে, বজ্রপাতে মৃত ৬

ঝড়-বৃষ্টি-বজ্রপাত। সোমবার মুর্শিদাবাদের পাঁচ জায়গায় মৃত্যু হল ৬ জনের। একবেলার ঝড়-বৃষ্টিতেই জেলায় বজ্রাঘাতে মারা গেলেন ছয়জন। সোমবার বিকেলে...

টানা ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ইডির হাতে গ্রেফতার সোনা পাপ্পু

জমি জালিয়াতি এবং বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির হাতে গ্রেফতার হলেন ব্যবসায়ী বিশ্বজিৎ পোদ্দার ওরফে...

চন্দ্রনাথ খুন উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার আরও এক অভিযুক্ত! পালাচ্ছিল দিল্লিতে

চন্দ্রনাথ রথ খুন খুনে উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার আরও এক অভিযুক্ত। সোমবার বালিয়া এলাকার বাসিন্দা রাজকুমার সিংকে মোজাফফরনগর পুলিশের...