Thursday, June 4, 2026

দিল্লির কাছে হারের দায় নিজের ঘাড়েই চাপালেন নাইট অধিনায়ক

Date:

Share post:

বৃহস্পতিবার দিল্লি ক‍্যাপিটালসের কাছে ৪ উইকেটে হারে কলকাতা নাইট রাইডার্স। মাত্র ১২৭ রানে অল আউট হয় নাইটরা। আর এই হারে হতাশ কেকেআর অধিনায়ক নীতীশ রানা। আর এই হারের দায় নিজের ঘাড়েই নিলেন কলকাতা অধিনায়ক।

এই নিয়ে ম্যাচের পর নীতিশ রানা বলেন,”আমার মনে হয় এই কঠিন পিচে আমরা ১৫-২০ রান কম তুলেছি। এর দায় আমি নিজের ঘাড়ে নিচ্ছি। আমার সেই সময়ে থাকাটা উচিত ছিল।”

এদিকে বোলারদের প্রশংসা করেন নীতীশ রানা। এই নিয়ে তিনি বলেন, “বোলারদের কৃতিত্ব দিতেই হবে। আমার মনে হয় পরের ম্যাচগুলি আমাদের জন্য ভালো হবে। আমরা ম্যাচটিকে গভীরে নিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু পাওয়ারপ্লেতে ওরা খুব ভালো খেলে দিয়েছে। সেখানেই ওরা ম্যাচ জিতে গিয়েছে। আমাদের একটি দল হিসেবে ভালো খেলতে হবে। আমাদের বল করতে হবে। যদি আমরা আমাদের সমস্যাগুলো মেটাতে পারি, তাহলে আরও ভালোভাবে লড়াই দিতে পারব।

আরও পড়ুন:লিটনের অভিষেকের রাতে হারল কলকাতা, ৪ উইকেটে দিল্লির প্রথম জয়

 


 

Related articles

বহিষ্কৃত সন্দীপনের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ: বিক্ষোভ এন্টালিতে

অনৈতিক কাজের জবাব চেয়ে প্রথমবার বিধায়ক হয়ে সরব হয়েছেন সন্দীপন সাহা। এবার তাঁর বিরুদ্ধে দুর্নীতি ও চুরির অভিযোগ...

পথে নামছে ককরোচ পার্টি: নেতৃত্বে দীপকের পাশে সোনম ওয়াংচু

সোশ্যাল মিডিয়ার পরে এবার পথে নেমে ভারতের ছাত্রসমাজ ও যুবসমাজের দাবি তুলে ধরতে চলেছে ককরোচ জনতা পার্টি। সেই...

জীবনতলায় NIA: ছেলেকে নিয়ে প্রাক্তন বিধায়ক শওকতের খোঁজে আধিকারিকরা

আবারও রাজ্যে সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। ভাঙড়ে বিস্ফোরণের ঘটনায় এবার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার খোঁজে বৃহস্পতিবার...

কুয়েতের বিমানবন্দরে ড্রোন হামলায় নিহত ভারতীয়, নিন্দায় ভারত

পশ্চিম এশিয়ার যুদ্ধে ফের বলি এক ভারতীয়ের। ইরান-আমেরিকা যুদ্ধে নতুন করে যে ইন্ধন ইজরায়েল জুগিয়েছে, এবার তার খেসারতন...