Saturday, May 16, 2026

ককপিটেই বান্ধবীর সঙ্গে আড্ডায় পাইলট, প্রশ্নের মুখে নিরাপত্তা!

Date:

Share post:

ডিউটি চলাকালীন (On duty) নিজের বান্ধবীর সঙ্গে আড্ডা দিয়ে বেজায় বিপাকে পাইলট। এয়ার ইন্ডিয়ার পাইলটের (Air India Flight Pilot) এহেন কাণ্ডে রীতিমতো শোরগোল পড়ে গেছে। বিমানচালক চলন্ত প্লেনের ককপিটেই ডেকে নিলেন গার্লফ্রেন্ডকে আর তারপর গোটা যাত্রাপথে চলল খোশ গল্প। ঘটনার কথা প্রকাশ্যে আসতেই যাত্রীদের নিরাপত্তা (Passengers Safety)নিয়ে প্রশ্ন উঠেছে। পাশাপাশি পাইলটের আচরণবিধি নিয়েও অভিযোগ করা হয়েছে। বিষয়টি জানার পর তদন্তের নির্দেশ দিয়েছে ডিজিসিএ (DGCA)।

সূত্র বলছে এই কাণ্ড ২৭ ফেব্রুয়ারি ২০২৩- এর। দুবাই থেকে দিল্লির (Dubai to Delhi)উদ্দেশ্যে উড়ান শুরু করে এয়ার ইন্ডিয়ার (Air India)বিমান। যাত্রীদের মধ্যেই ছিলেন পাইলটের গার্লফ্রেন্ড। প্রত্যক্ষদর্শীরা বলছেন বিমানটি আকাশে ওড়ার খানিক পরেই বান্ধবীকে ডেকে পাঠান পাইলট। এরপর তাঁর সঙ্গে প্রায় তিন ঘন্টা ককপিটে কাটান বিমান চালক। গোটা ঘটনায় মুখে কুলুপ এঁটেছেন এয়ার ইন্ডিয়ার (Air India) কর্তা থেকে কর্মচারী সকলেই। কিন্তু বিমানে এমন কাণ্ড প্রকাশ্যে আসতে খুব একটা সময় নেয়নি। এরপরেই অভিযুক্ত পাইলট নিরাপত্তা সংক্রান্ত নিয়ম লঙ্ঘন করেছেন কিনা তা খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দেয় ডিজিসিএ। চালকের এই আচরণ যে চূড়ান্ত দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দেয় তা বলাইবাহুল্য। এই ঘটনায় বিমান ও যাত্রী- দুই ক্ষেত্রেই সুরক্ষা বিঘ্নিত হয়েছে বলেই মনে করা হচ্ছে।

 

Related articles

দেশে আগাম বর্ষা আসার ঘোষণা মৌসম ভবনের!

অস্বস্তিকর ভ্যাপসা গরম থেকে মুক্তি পেতে চলেছেম সাধারণ মানুষ, সময়ের আগে শনিবারই বর্ষা (Monsoon) ঢুকছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে...

একাধিক গুরুতর অভিযোগে ক্যানিং-এ ধৃত তৃণমূল বিধায়কের দাদা, অণ্ডালে গ্রেফতার দলের প্রাক্তন ব্লক সভাপতি

শুক্রবার মধ্যরাতের হানায় রাজ্যের নানা প্রান্তে ধৃত ২ তৃণমূল নেতা-সহ ৩। বেআইনি অস্ত্র রাখা-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফাতার...

ISL: ডার্বিতে অতিথি নিশীথ, ট্রফি প্রদানের অনুষ্ঠানেও থাকছে বড় চমক!

আইএসএল ডার্বিকে (ISL Derby) ঘিরে ইতিমধ্যেই উন্মাদনায় ফুটছে কলকাতা (Calcutta)। তার মধ্যেই বড় খবর, ১৭ মে যুবভারতী ক্রীড়াঙ্গনে...

মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি! গার্ডেনরিচ থেকে গ্রেফতার পাট ব্যবসায়ী

সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে খুনের হুমকি দিয়ে গ্রেফতার এক ব্যক্তি। ভবানীপুর থানায় আসা হুমকি মেলের সূত্র ধরে শুক্রবার...