Sunday, May 3, 2026

ডার্বির রং লাল-হলুদ, ডেভলপমেন্ট লিগে মোহনবাগানকে ২-০ গোলে হারাল ইস্টবেঙ্গল

Date:

Share post:

অবশেষে ডার্বির রং লাল-হলুদ। বড়দের ডার্বিতে একের পর এক ব্যর্থতার পর, এবার ডেভলপমেন্ট লিগে জয় পেল ইস্টবেঙ্গল। তাও আবার ২-০ গোলে। নৈহাটি স্টেডিয়ামে শুক্রবার দুপুরে এটিকে মোহনবাগানকে ২-০ গোলে হারায় ইস্টবেঙ্গল। শুরু থেকেই ম্যাচে আধিপত্য ছিল লাল-হলুদের ছোটদের। লাল-হলুদের হয়ে জোড়া গোল কুশ ছেত্রীর।

ম‍্যাচে প্রথম থেকেই দাপট দেখায় ইস্টবেঙ্গল। ম‍্যাচের ৩৪ মিনিটে গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন কুশ। উইং থেকে মহম্মদ রোশালের ভেসে আসা ক্রস ধরেন কুশ ছেত্রী। ইস্টবেঙ্গল মিডফিল্ডারের শট গোলে ঢুকে যায়। ১-০ গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল।

দ্বিতীয়ার্ধেও ফর্মে ফিরতে পারেনি মোহনবাগান। দ্বিতীয়ার্ধেও আক্রমণের দাপট বজায় রাখে লাল-হলুদ ব্রিগেড। আবারও গোল করেন কুশ। মহম্মদ রোশালের পাস থেকে বল পান আমন্ড টিকে। তাঁর ক্রস থেকে ফের গোল করে যান কুশ ছেত্রী। ৬০ মিনিটে দ্বিতীয় গোল করেন তরুণ মিডফিল্ডার। তাঁর করা দুই গোলেই ইস্টবেঙ্গল জয়ের মুখ দেখল। টানা সাত ডার্বি হারের পর অবশেষে জয় পেল লাল-হলুদ।

আরও পড়ুন:২০২০-তেই খেলা দেখে মন কেড়েছিল ধোনির, এই তরুণ ক্রিকেটারকে চিঠি লিখেছিলেন মাহি

 

 

Related articles

ফলতায় নজিরবিহীন সিদ্ধান্ত কমিশনের, সব বুথেই পুনর্নির্বাচন

কার্যত নজিরবিহীন পদক্ষেপ। ভোটগ্রহণে ব্যাপক অনিয়মের অভিযোগে দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের সম্পূর্ণ নির্বাচন বাতিল করে দিল...

৩৫ বছর পর ব্যালট ছেড়ে ইভিএমে! ভোট দিয়ে আপ্লুত বেলঘরিয়ার সমীর মজুমদার 

শেষবার যখন বুথে গিয়েছিলেন, তখন চারিদিকে কাগজের ব্যালট আর কাঠের বাক্সের দাপট। তারপর কেটে গিয়েছে দীর্ঘ সাড়ে তিন...

১৫ বুথে পুনর্নির্বাচনে রেকর্ড ৯০ শতাংশ ভোট, মোটের উপর শান্তিপূর্ণ দক্ষিণ ২৪ পরগনা

কড়া নিরাপত্তার ঘেরাটোপে দক্ষিণ ২৪ পরগনার ১৫টি বুথে পুনর্নির্বাচন পর্ব মিটল শনিবার। গত কয়েক দফার অশান্তির ছবি উধাও...

ছত্তিশগড়ে আইইডি বিস্ফোরণ: মৃত্যু তিন জওয়ানের

মাওবাদ মুক্ত কোনওভাবেই হতে পারছে না ছত্তিশগড়। যেভাবে মাওবাদীদের বিরুদ্ধে দমননীতি নিয়েছে কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক, তাতে যে কোনওভাবেই...