Saturday, May 16, 2026

“অন্যায় না করলে ভয় কী”? তাপসের উদ্দেশে ‘কৌশলী বার্তা’ ফিরহাদের

Date:

Share post:

‘‘সমালোচনা, ষড়যন্ত্র থাকবে। এসব উপেক্ষা করতে হবে। অন্যায় না করলে, ভয় কী?’’ বিধায়ক তাপস সাহার উদ্দেশে ঈদের দুপুরে এমনই বার্তা দিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। শনিবার সকালেই তেহট্টের বিধায়ক তাপস সাহা (Tapas Saha) বলেন, ‘আমার বিরুদ্ধে দলেরই একটা অংশ ষড়যন্ত্র করছে। তবে আমার মাথায় দিদির হাত আছে!’ আর এই মন্তব্যের পর কিছু সময় কাটতে না কাটতেই এবার পালটা মন্তব্য করলেন ফিরহাদ।

উল্লেখ্য, গত বৃহস্পতিবারই তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলন করে দলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) সাফ জানিয়েছিলেন, তদন্ত হলে তার মুখোমুখি হতেই হবে। তৃণমূল কোনও দুর্নীতিগ্রস্থকে বুক দিয়ে আগলে রাখবে না। এদিন তাপস কার্যত অভিমানের সুরেই বলেন, দলের কেউ তাঁর খোঁজ রাখছে না। দলের মধ্যে তাপসের অভিযোগের তীর মূলত জেলা পরিষদের সদস্য টিনা সাহার বিরুদ্ধে।

তবে বিভিন্ন দফতরে চাকরি দেওয়ার নাম করে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে তেহট্টের বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে। তার ভিত্তিতেই আদালতে দায়ের হয়েছে মামলা। আর সেই মামলার পরিপ্রেক্ষিতে গত সপ্তাহে বিচারপতি রাজাশেখর মান্থা (Rajasekhar Mantha) এই দুর্নীতি কাণ্ডে সিবিআই (CBI) তদন্তের নির্দেশ দিয়েছেন। কলকাতা হাই কোর্টের বিচারপতির নির্দেশ পেয়ে শুক্রবার বিকেলে আচমকা তাপসের তেহট্টের বাড়িতে হাজির হন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের উচ্চপদস্থ কর্তারা। বিকেল থেকে রাতভর দফায় দফায় তল্লাশি-অভিযান শেষে শনিবার ভোর ছটা দশ নাগাদ তাপসের বাড়ি ছেড়ে চলে যান তদন্তকারীরা। তারপরই নিজের ক্ষোভ উগরে দেন তাপস।

 

 

Related articles

SIR-এ নাম বাদ পড়লে খারিজ হবে জাতি শংসাপত্র! জারি নির্দেশিকা

রাজ্যের ক্ষমতায় আসার পর একের পর এক আগের প্রশাসনের নিয়ম বদলের পথে বর্তমান রাজ্য সরকার। সেই পথে এবার...

ভোট পরবর্তী হিংসা: ছাড় পেলেন না পদকজয়ী স্বপ্না, পুড়ে ছাই বাড়ি

বিজেপি নেতৃত্ব দাবি করছেন তাঁদের কেউ সন্ত্রাসের সঙ্গে যুক্ত থাকলে তাকে দল থেকে বহিষ্কার পর্যন্ত করা হবে। সেই...

প্রচারে হিংসা ছড়ানোর অভিযোগ: FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

বিধানসভা নির্বাচনের প্রচারে বাংলায় যেভাবে হিংসায় প্ররোচনার অভিযোগ বারবার উঠেছে, তাতে শাসক ও প্রধান বিরোধী কোনও দলই পিছিয়ে...

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...