Saturday, June 13, 2026

রবির ভোরে ধুবুলিয়ায় পথ দু*র্ঘটনায় মৃ*ত্যু পিকআপ ভ্যান চালকের! আ*হত খালাসি

Date:

Share post:

পিকআপ ভ্যানের কন্টেনারের সজোরে ধাক্কায় মৃত্যু হল পিকআপ ভ্যান চালকের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ওই গাড়ির খালাসি। রবিবার কাকভোরে ঘটনাটি ঘটেছে নদিয়ার ধুবুলিয়ার ৩৪ নম্বর জাতীয় সড়কে। দুর্ঘটনার কারণে বেশ কিছুক্ষণের জন্য জাতীয় সড়কে যান চলাচল বিঘ্নিত হয়। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ যান চলাচল স্বাভাবিক করে।

আরও পড়ুন:রাজ্যে চোখরাঙাচ্ছে কো.ভিড! পাল্লা দিয়ে বাড়ছে মৃ.ত্যুও



প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রবিবার ভোর ৪টে নাগাদ ধুবুলিয়া থানার অন্তর্গত টিভি গেট সংলগ্ন অঞ্চলে জাতীয় সড়কে একটি পিকআপ ভ্যান বেথুয়া থেকে কৃষ্ণনগরগামী একটি কন্টেনারের পিছনে সজোরে ধাক্কা মারে। গুরুতর আহত হন পিকআপ ভ্যানের চালক এবং খালাসি। স্থানীয়রা তাঁদের দুজনকে উদ্ধার করে ধুবুলিয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা গাড়ির চালককে মৃত বলে ঘোষণা করেন। খালাসি অবস্থা আশঙ্কাজনক।
পরে গাড়ির খালাসির শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুজনেরই পরিচয় জানার চেষ্টা চলছে।

 

 

Related articles

সরকারি হাসপাতালে থ্রেট কালচার: জনতার দরবারে ‘নিহত’ চিকিৎসকের পরিবার

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিল্লিতে থাকায় সোমবারের নির্দিষ্ট জনতার দরবার আয়োজন করা হয়নি চলতি সপ্তাহে। কিন্তু মানুষ তাঁদের অভিযোগ...

সুদীপ আসাতেই কপাল পুড়ল কাকলির, দুজনের লড়াই প্রকাশ্যে

তাহলে কি কপাল পুড়ল কাকলি ঘোষ দস্তিদারের? তৃণমূলের বিদ্রোহী ব্লকের নেতার পদ কি হারাতে চলেছেন তিনি? কারণ, বিদ্রোহীদের...

আধার কার্ড পাওয়ার নিয়মই বদলে দিলেন হিমন্ত! অসমে বয়স বাড়ানোর ঘোষণা

এ যেন দেশের বাইরে কোনও রাজ্য। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নাগরিকত্বের জন্য আলাদা নিয়ম থাকা সত্ত্বেও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে...

সুরেন্দ্রনাথের উই-এ খাওয়া টাকা বেরোতেই দলবদল! বেসুরো সুদীপের রহস্য ফাঁস কুণালের

দিল্লিতে তৃণমূলের সংসদীয় দলে নতুন করে ভাঙনের পথ খুললেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই তাঁর হাত ধরেই বিধানসভাতেও...