Wednesday, April 29, 2026

৫০০ কোটি টাকা নেওয়ার প্রশ্নেও মুখে কুলুপ কুন্তলের

Date:

Share post:

নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেফতারির পর থেকেই একের পর এক ‘বোমা’ ফাটিয়েছেন বহিষ্কৃত যুব নেতা কুন্তল ঘোষ।আদালতে নিয়ে যাওয়া আসার পথে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের প্রশ্নের উত্তরে কুন্তল কিছু না কিছু বলে থাকেন। একাধিক বিস্ফোরক অভিযোগ হুগলির এই বহিষ্কৃত নেতার মুখ থেকে শোনা গিয়েছে।যদিও বৃহস্পতিবার আদালতে ঢোকার সময় মুখে কুলুপ এঁটেছিলেন কুন্তল।এদিনও সাংবাদিকদের প্রশ্নবাণ ধেয়ে এল ঠিকই, কিন্তু বরাবরের মতো মুখ না খুলে, চুপ করে থাকেন।

বৃহস্পতিবার বেলা ১২টা নাগাদ কলকাতার নগর দায়রা আদালতে হাজির করানো হয় কুন্তলকে। গাড়ি থেকে নামার পর পার্থ চট্টোপাধ্যায়ের আংটি প্রসঙ্গে কুন্তলের প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়। কিন্তু কুন্তল কোনও উত্তর দেননি।নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত আর এক নেতা তাপস মণ্ডল কুন্তলের বিরুদ্ধে সম্প্রতি ৫০০ কোটি টাকা নেওয়ার অভিযোগ করেছেন। সেই প্রশ্নের উত্তরেও চেনা কুন্তলকে দেখা যায়নি। তিনি কিছুটা স্বভাববিরুদ্ধ ভাবেই নীরব থেকেছেন। আদালতে পৌঁছে গাড়ি থেকে নেমে সোজা ঢুকে যান লকআপে।

তাপসের অভিযোগ প্রসঙ্গে কুন্তল অবশ্য এর আগে মুখ খুলেছিলেন। তিনি বলেছিলেন, তাপসের মাথা খারাপ হয়ে গিয়েছে। ভুলভাল বকছে।তবে বৃহস্পতিবার তা নিয়ে কোনও উচ্চবাচ্য করেন নি।

প্রেসিডেন্সি সংশোধনাগারে কুন্তল যেখানে আছেন, সেখানেই রাখা হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থকেও। তাঁর হাতের আংটি নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে। জেলে থেকেও পার্থ নিয়ম ভেঙে অলংকার পরেছেন বলে অভিযোগ। সেই প্রসঙ্গে এর আগে কুন্তল কটাক্ষ করে হাত তুলে দেখিয়ে জানিয়েছিলেন, তাঁর হাতে আংটি নেই, ঘামাচি আছে। জেল সুপারকে সেই সূত্রেই তলব করা হয়েছিল। কিন্তু সুপারকে ভর্ৎসনার প্রশ্ন শুনেও আজ নীরবই থাকলেন কুন্তল।

 

 

Related articles

নজিরবিহীন! কলকাতা থেকে খাগড়াগড়, ভোটে মোতায়েন NIA-ও

একের পর এক নিজেদেরই রেকর্ড ভাঙছে নির্বাচন কমিশন। গোটা দেশের নির্বাচনে যা দেখা যায়নি, সেই সব নিয়ম তৈরি...

এবার সুপ্রিম কোর্টে মামলা: আইপিএস অজয় পাল শর্মার জরুরি ভিত্তিতে অপসারণ দাবি

বাংলার নির্বাচনে বেছে বেছে বিজেপি শাসিত রাজ্যের পুলিশ আধিকারিকদের পুলিশ পর্যবেক্ষক হিসাবে নিয়োগ। অথচ বাংলায় শান্তিপূর্ণ নির্বাচনের দায়িত্ব...

ভোটের আগের রাতে রদবদল! বীরভূম-দক্ষিণ ২৪ পরগনার এডিএমকে সরাল কমিশন

দ্বিতীয় দফার ভোটগ্রহণের মাত্র কয়েক ঘণ্টা আগে ফের নজিরবিহীন পদক্ষেপ করল নির্বাচন কমিশন। মঙ্গলবার রাতে আচমকাই সরিয়ে দেওয়া...

নির্বাচনের আগে টাকার আমদানি থেকে বহিরাগত: তিন দাবিতে কমিশনে তৃণমূল

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে কলকাতা হাই কোর্ট। তার প্রমাণও মিলেছে কমিশনের প্রতিটি পদক্ষেপে। বিজেপির দায়ের...