Sunday, March 15, 2026

কেকেআরের বিরুদ্ধে ম‍্যাচ হেরেও নজির গড়লেন বিরাট

Date:

Share post:

বুধবার ঘরের মাঠ চিন্নাস্বামীতে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম‍্যাচ হারে রয়‍্যাল চ‍্যালেঞ্জার্স ব‍্যাঙ্গালোর। ব‍্যাঙ্গালোরের হয়ে একা লড়াই করেন বিরাট কোহলি। কেকেআরের বিরুদ্ধে ৫৪ রান করেন তিনি। তবে অর্ধশতরান করে ম‍্যাচ জিততে না পারলেও, অনন্য নজির গড়েন বিরাট। সবধরনের টি-২০ ক্রিকেট মিলিয়ে একটি নির্দিষ্ট মাঠে সব থেকে বেশি রান করার নজির গড়েছেন কিং কোহলি।

কলকাতার বিরুদ্ধে ৩৭ বলে ৫৪ রানের ইনিংস খেলেছেন বিরাট। ৫৪ রান করায় বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে এখনও পযর্ন্ত টি-২০-তে ৩০০০ রানের গণ্ডি পার করলেন কোহলি। এবারের আইপিএল শুরু হওয়ার পরে প্রথম ব্যাটার হিসাবে শুধু আইপিএলেই চিন্নাস্বামীতে ২৫০০ রান করার নজির গড়েছিলেন বিরাট। এবার আরও এক নজির গড়লেন তিনি। এখনও পযর্ন্ত আইপিএল ও ভারতের হয়ে চিন্নাস্বামীতে ৩০১৫ রান করেছেন বিরাট।

চলতি আইপিএলে ব্যাট হাতে ভাল ছন্দে রয়েছেন আরসিবির প্রাক্তন অধিনায়ক কোহলি। আরসিবির হয়ে এখনও পযর্ন্ত ৮টি ম্যাচে ৩৩৩ রান করে কমলা টুপির দৌড়ে দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি।

আরও পড়ুন:জয়ে ফিরেও শান্তি নেই দিল্লি শিবিরে, একাধিক নিয়ম জারি ক্রিকেটারদের ওপর : সূত্র


 

spot_img

Related articles

পুজো দিয়ে ফেরার পথে খাদে পড়ল পুণ্যার্থী বোঝাই বাস! মৃত অন্তত ৭

নেপালে ভয়াবহ দুর্ঘটনা (Accident in Nepal) । গোরখা জেলায় মনকামনা মন্দিরে পুজো দিয়ে ফেরার পথে খাদে পরল পুণ্যার্থী...

শিশু হত্যাকারী নেতানিয়াহু: ইজরায়েল প্রধানমন্ত্রীকে হত্যার ‘শপথ’ ইরানের

প্রতিটি সকালে পশ্চিম এশিয়ার যুযুধান দুপক্ষ নতুন নতুন শপথ ও টার্গেট ফিক্স করে যুদ্ধে নামছে। একদিকে ইরানের (Iran)...

পশ্চিম এশিয়ার যুদ্ধের ছায়া বোর্ডের পরীক্ষায়, ৭ দেশে বাতিল CBSE দ্বাদশের পরীক্ষা

পশ্চিম এশিয়ার (West Asia) যুদ্ধ পরিস্থিতির প্রভাব আগেই পড়েছে বোর্ডের পরীক্ষায়। অস্থির নিরাপত্তা পরিস্থিতির কারণে এবার নতুন করে...

অচেনা মানুষের শেষ যাত্রার সঙ্গী! বেওয়ারিশ লাশ সৎকারে ডাক পড়ে পূজার

মহিলা। তাই দেহ সৎকারে তাঁর অধিকার কোথায়? আজও ধর্মীয় অজুহাতে আপনজনের এই গুরুদায়িত্ব নেওয়া থেকে বঞ্চিত রাখা হয়...