Thursday, May 14, 2026

ধমকে-চমকে আটকাতে পারবেন না, ২০২৬-এ ২৪০ আসন পাবে তৃণমূল: চ্যালেঞ্জ অভিষেকের

Date:

Share post:

বিজেপি (BJP) বিরোধীদলগুলিকে কোণঠাসা করতে কেন্দ্রীয় এজেন্সি (Central Agency) দিয়ে চাপ সৃষ্ঠি করছে মোদি সরকার (Modi Government)। এই অভিযোগ শুধু তৃণমূলের নয়, আপ-সহ সব বিরোধীদলের। কিন্তু ধমকে-চমকে TMC-কে আটকানো যাবে না। যত জোড়াফুলকে দমিয়ে রাখার চেষ্টা হবে, ততই আসন বাড়াতে তারা। ২০২৬-এর বিধানসভা নির্বাচনে ২৪০ আসন পাবে বাংলার শাসকদল। জনসংহতি যাত্রায় রবিবার চোপড়ার জনসভা থেকে চ্যালেঞ্জ ছুড়ে দাবি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)।

‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচিতে ‘জনসংযোগ যাত্রা’য় বেরিয়ে এদিন উত্তর দিনাজপুরের চোপড়ায় একাধিক জনসভা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেখানেই কেন্দ্রীয় এজেন্সিকে নিশানা করে অভিষেক বলেন, “ED-CBI দিয়ে ধমকে চমকে কোনও লাভ হবে না। অন্য দল ভয় পেতে পারে। তৃণমূল এসবকে ভয় পায় না। আমাকেও নোটিশ পাঠিয়েছে।” এরপরেই চ্যালেঞ্জ ছুড়ে অভিষেক বলেন, “যত নোটিশ আসবে, আন্দোলনের ভাষা তীব্র হবে ততই। ধমকে চমকে তৃণমূলকে আটকাতে পারবেন না। তৃণমূলকে যত ধমকেছে-চমকেছে তত আসন বেড়েছে।” পরিসংখ্যা তুলে ধরে তিনি বলেন “২০১১ সালে ১৮৪ আসন ছিল, ২০১৬ সালে ২১১, আর ২০২১ সালে ২১৪। ২০২৬-এ তৃণমূলের আসনসংখ্যা ২৪০ হবে। যত ধমকাবেন-চমকাবেন, ততই শক্তিশালী হবে তৃণমূল।”

বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনা নিয়ে এদিনর সভা থেকেও সরব হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বলেন, “আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়, আগামী দিন দিল্লিতে যাব। মানুষের অধিকারের প্রাপ্য টাকা ফিরিয়ে আনব। প্রয়োজনে অনির্দিষ্টকালের জন্য দিল্লিতে ধর্নায় বসব। দিল্লির বুক থেকে অধিকার ছিনিয়ে আনব। কারও ক্ষমতা নেই আটকে রাখার।” তিনি সাফ জানান, ইডি-সিবিআইয়ের ভয়ে মাথা নত করবে না তৃণমূল।

 

 

 

 

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...