Thursday, May 14, 2026

“মানুষের জুটছে না দুমুঠো ভাত”! ‘মন কি বাত’-এর ১০০তম পর্ব নিয়ে তীব্র আ.ক্রমণ অভিষেকের

Date:

Share post:

“মানুষের জুটছে না দুটো রুটি, দুমুঠো ভাত, আর প্রধানমন্ত্রী সারা দেশজুড়ে করছেন মন কি বাত।”- এই ভাষাতেই সোমবার করণদিঘির সভা থেকে নরেন্দ্র মোদিকে (Narendra Modi) তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচিতে জনসংযোগ যাত্রায় রয়েছেন অভিষেক। এখন তিনি রয়েছেন করণদিঘিতে। প্রধানমন্ত্রী রেডিও অনুষ্ঠানের সততম বর্ষ উদযাপন নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগেন অভিষেক। তাঁর কথায়, বাংলার ১০০ দিনের টাকা না দিচ্ছে না কেন্দ্র। এদিকে ‘মন কি বাত’-এর একশোতম পর্ব উদযাপন করা হচ্ছে।

এদিন তৃণমূলে সর্বভারতীয় সাধারণ সম্পাদক তীব্র কটাক্ষ করে বলেন, ‘‘মানুষের জুটছে না দুটো রুটি, দুমুঠো ভাত, আর প্রধানমন্ত্রী সারা দেশজুড়ে করছেন মন কি বাত। ১০০ তম পর্ব, ১০০ তম অধ্যায়, আর ১০০ দিনের টাকা বন্ধ।’’ অভিষেকের কথায়, বাংলার মানুষ ১০০ দিনের টাকা থেকে বঞ্চিত। আর প্রধানমন্ত্রী ‘মন কি বাত’-এর ১০০তম পর্ব উদযাপন নিয়ে ব্যস্ত৷ অভিষেকের কথায়, ‘‘বাংলার মানুষ ভাত-রুটি পাচ্ছেন না, ওদিকে প্রধানমন্ত্রী মন কি বাত শুনছেন৷’’

Related articles

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...