Tuesday, April 21, 2026

ডিএ আন্দোলনকারীদের নবান্ন অভিযানে সিলমোহর হাই কোর্টের

Date:

Share post:

নবান্ন অভিযানের অনুমতি চেয়ে হাই কোর্টে আবেদন জানিয়েছিলেন সরকারি কর্মীরা।শেষ পর্যন্ত সেই মিছিলের অনুমতি দিল উচ্চ আদালত।আগামী ৪ মে ডিএ আন্দোলনকারীদের নবান্ন অভিযান হওয়ার কথা। তবে সেই মিছিলের অনুমতি দেয়নি পুলিশ। এই পরিস্থিতিতে আদালতে যান সরকারি কর্মীরা। আজ, মঙ্গলবার সেই মামলার শুনানি হয়। সেখানেই বিচারপতি রাজশেখর মান্থা সরকারের আইনজীবীর কাছে জানতে চান, ‘মিছিলে কেন আপত্তি?’

রাজ্যের তরফে আদালতে যুক্তি দেওয়া হয়েছিল, যে পথে মিছিল করার কথা বলা হচ্ছে, সেটা মিছিলের জন্য নির্দিষ্ট করা কোনও পথ না। এটা জনবহুল এলাকা, সাধারণ মানুষের অসুবিধা হবে। স্কুল ও অফিস যাত্রীর অসুবিধা হবে। ট্রাফিকের অসুবিধা হবে। অন্য পথে অন্য জায়গায় করলে অসুবিধা নেই। আড়াই কিলোমিটার দৈর্ঘ্যের একটি পথে কর্মসূচি করতে দিতে রাজ্যের কোনও অসুবিধা নেই।

এদিকে সরকারি কর্মীদের মিছিলের অনুমতি দিলেও যাত্রাপথ বদল করতে বলেছেন বিচারপতি। যে পথে ডিএ আন্দোলনকারীরা নবান্নে যাবেন বলে স্থির করেছিলেন, সেই পথে যাওয়া যাবে না বলে জানান বিচারপতি মান্থা। পাশাপাশি এদিন পুলিশি আপত্তি প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, ‘শাসকদল যখন মিছিল করে, তখন কোনও সমস্যা হয় না?’  আজ বিচারপতি রাজাশেখর মান্থার পর্যবেক্ষণ, বিক্ষোভ-প্রতিবাদ সবার মৌলিক অধিকার। এই আবহে রাজ্য সরকারি কর্মীরা সরকারের বিরুদ্ধে মিছিল করতে চাইলে তাতে বাধা দিতে পারে না সরকার।রাজ্য প্রয়োজনে মিছিল নিয়ে বিধি নিষেধ আরোপ করতে পারে। তবে কর্মসূচি বন্ধ করা যায় না।

 

 

Related articles

বেলডাঙা মামলা শুনবে না ডিভিশন বেঞ্চ, UAPA লাগু নিয়ে সিদ্ধান্ত নেবেন প্রধান বিচারপতি

বেলডাঙা অশান্তি মামলায় নয়া মোড় (Beldanga violence)। অভিযুক্ত ১৫ জনের জামিন বাতিলের আবেদন জানিয়ে NIA-র করা মামলার শুনানি...

ঠাসা ক্রীড়াসূতিতে বিরক্ত গিল-গম্ভীর, ‘প্ল্যান বি’নিয়ে ভাবনা শুরু বোর্ডের

চলতি বছরের ঠাসা ক্রীড়াসূচি আছে ভারতীয় দলের।আইপিএল শেষ হলেই ৬ জুন থেকে শুরু হবে আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট ম্যাচ।...

ভোটবঙ্গে বাইক চালানোয় নিষেধাজ্ঞা নির্বাচন কমিশনের!

ভোটমুখী বাংলায় মানুষের রুজি- রুটিতে কোপ কমিশনের (ECI)! আগামী ২৩ প্রথম দফা নির্বাচনের আগে বিজ্ঞপ্তি দিয়ে কমিশন জানাল,...

ট্যাঙ্ক নামান, আমরাও দেখি: কেন্দ্রীয় বাহিনীর ‘অপব্যবহার’ নিয়ে মোক্ষম খোঁচা কুণালের

২৩ এপ্রিল পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণের আগে নির্বাচন কমিশন রাজ্যজুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। এই...