Friday, April 24, 2026

অভিষেকের কড়া বার্তা, দণ্ডিকাণ্ডে অভিযুক্ত প্রদীপ্তাকে পুরসভার ভাইস চেয়ারম্যান পদ থেকে বহিষ্কার

Date:

Share post:

দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে প্রদীপ্তা চক্রবর্তীকে। জেলার বুকে দাঁড়িয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যেয়র কড়া বার্তার পরই দণ্ডি কাণ্ডে অভিযুক্ত প্রদীপ্তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেয় প্রশাসন। মঙ্গলবার রাতেই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে জেলা প্রশাসনের তরফে।

তৃণমূল ছেড়ে বিজেপি, তারপর আবার তৃণমূলে ফেরার জন্য ৩ আদিবাসী মহিলাকে প্রায়শ্চিত্ত স্বরূপ দণ্ডি কাটানোর অভিযোগ উঠেছিল বালুরঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান প্রদীপ্তা চক্রবর্তীর বিরুদ্ধে। বিষয়টা প্রকাশ্যে আসতেই রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে যায়। বিরোধীদের পাশাপাশি এমন ঘটনার তীব্র নিন্দা করেছিল তৃণমূল শীর্ষ নেতৃত্ব। দেরি না করে তৎক্ষণাৎ দলের পদ থেকে সরানো হয়েছিল প্রদীপ্তা চক্রবর্তীকে। এবার তাঁকে সরানো হল প্রশাসনিক পদ থেকে।

প্রসঙ্গত, দক্ষিণ দিনাজপুরে জনসংযোগ যাত্রায় গিয়ে
মঙ্গলবার দণ্ডি কাটা আদিবাসী মহিলাদের সঙ্গে দেখা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঠিক কী ঘটেছিল, তাঁদের মুখ থেকেই শোনেন। এরপরই প্রদীপ্তা চক্রবর্তীর বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপের ইঙ্গিত দিয়েছিলেন তিনি। অভিষেক বলেছিলেন, “যা ঘটেছে শুনলাম। এতে আমাদের এক নেত্রীর নাম জড়িয়েছে। তাঁর ভূমিকা ছিল বলেই শোনা যাচ্ছে। কিন্তু এ ধরনের ঘটনা কোনও সভ্য সমাজে ঘটে না। এটাকে কখনই দল সমর্থন করে না। ব্যবস্থা নেওয়া হবে।” অভিষেকের এই বার্তার কয়েকঘণ্টার মধ্যেই বালুরঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান পদ থেকে সরানো হয় প্রদীপ্তা চক্রবর্তীকে।

 

 

 

Related articles

শেষকৃত্য থেকে ফেরার পথে উত্তরাখণ্ডে খাদে ভ্যান, মৃত ৮

উত্তরাখণ্ডের(Uttarakhand) তেহরি গাড়োয়ালে ভয়াবহ পথ দুর্ঘটনায়(Road Accident) মৃত্যু হল অন্তত ৮ জনের। বৃহস্পতিবার দুপুরে চম্বা-কোটি ন্যাল মার্গ সংলগ্ন...

দ্বিতীয় দফা ভোটের আগে খেলা ঘোরাবে আবহাওয়া!

কড়া রোদে বাংলায় প্রথম দফার ভোট সম্পন্ন হলেও দ্বিতীয় দফার আগে প্রকৃতির মেজাজ বদলাতে চলেছে। আলিপুর হাওয়া অফিস...

নৌকা চড়ে গঙ্গাভ্রমণে প্রধানমন্ত্রীর ফটোসেশন, ‘নমামি গঙ্গা’র বকেয়া টাকা কই, কটাক্ষ তৃণমূলের 

ভোটবঙ্গে ঝালমুড়ি নাটকের পর এবার শুক্রবার সকাল সকাল গঙ্গা ভ্রমণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)। দ্বিতীয় হুগলি সেতুর...

নন্দীগ্রামে EVM নিয়ে যাওয়া গাড়ি আটকানোর ছক বিজেপির, রুখল পুলিশ-কেন্দ্রীয় বাহিনী

ভোট মিটতেই ইভিএম লুটের আশঙ্কায় নন্দীগ্রামের বিভিন্ন এলাকায় উত্তেজনা! বৃহস্পতিবার ভোটগ্রহণ শেষ হওয়ার পর বুথ থেকে ইভিএম নিয়ে...