Saturday, May 30, 2026

‘সব পদক নিয়ে নিন’, দিল্লি পুলিশের ব্যবহারের পর বললেন ক্ষুব্ধ আন্দলনকারী কুস্তিগিররা

Date:

Share post:

বুধবার মধ্যরাতে আন্দলনকারী কুস্তিগিরদের সঙ্গে দিল্লি পুলিশের সংঘাত হয়। কুস্তিগিরদের অভিযোগ, দিল্লি পুলিশের একটি দল মত্ত অবস্থায় বুধবার সন্ধে থেকেই তাঁদের সঙ্গে অশালীন আচরণ করেন। আর এতেই ক্ষুব্ধ আন্দলনকারী কুস্তিগিররা। নিজেদের পদক এবং সরকারের তরফে প্রাপ্ত যাবতীয় পুরস্কার ফিরিয়ে দেওয়ার হুমকি দিলেন তাঁরা।

এদিন আন্দোলনকারী কুস্তিগিরদের তরফ থেকে বজরং পুনিয়া বলেন, “যদি কুস্তিগিরদের সঙ্গে এরকম আচরণ করা হয় তা হলে পদক নিয়ে আমরা কী করব? এর থেকে সাধারণ জীবন কাটানো ভাল। আমরা সব পদক এবং সরকারের সব পুরস্কার ফিরিয়ে দিতে রাজি। যখন পুলিশ আমাদের ধাক্কা মারছিল, খারাপ কথা বলছিল এবং আচরণ করছিল, তখন ওরা দেখেনি যে আমরা পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত।”

বিনেশ ফোগাট বলেন,” সব পদক নিয়ে নিন। অনেক অপমানিত হয়েছি। সম্মানের জন্যে লড়াই করছি এখানে। কিন্তু প্রতিদিন পায়ের তলায় পিষে মারা হচ্ছে আমাদের। সব পুরুষেরই কি মহিলাদের অত্যাচার করার অধিকার রয়েছে?”

গত ২৩ এপ্রিল থেকে যন্তর মন্তরে ধর্না শুরু করেন কুস্তিগির বজরং পুনিয়া, সাক্ষী মালিক, বিনেশ ফোগাটরা। তাদের দাবি, জাতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজভূষণ শরন সিংকে গ্রেফতার করতে হবে। এছাড়াও তাদের দাবি ব্রিজভূষণের বিরুদ্ধে যে তদন্ত হয়েছে সেই রিপোর্টও সকলের সামনে প্রকাশ করার।

আরও পড়ুন:সম্পর্ক তলানিতে, পিএসজি ছাড়ছেন মেসি: সূত্র


 

Related articles

SEZ-এর আধুনিকীকরণে নজর:  শিল্প নিয়ে পরিকল্পনা জানালেন শমীক

রাজ্যে শিল্পায়নের বার্তা দিয়ে বাংলায় ক্ষমতায় এসেছে বিজেপি। একাধিক দফতরের মন্ত্রিত্ব বন্টন হলেও শিল্প মন্ত্রী এখনও নির্ধারিত হয়নি।...

IPL: শুভমানের শতরানে ফাইনালে গুজরাট, রেকর্ড গড়েও ট্র্যাজিক নায়ক বৈভব

শুভমান গিলের দুরন্ত শতরান, রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে হারিয়ে IPL ফাইনালে গুজরাট টাইটন্স (Gujarat Titans )। বৈভব সূর্যবংশী...

‘সুন্দরী’কে আর রিল বানাবে না সায়নী! উদ্ধার ঝুলন্ত দেহ

ত্রিবেণীর (Triveni) পরিচিত সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটর ও ভ্লগার (Social Media Content Creator and Vlogger) পশপ্রেমী সায়নী চক্রবর্তীর...

সোমে নতুন মন্ত্রিসভার শপথ: নজরে অর্থ ও স্বরাষ্ট্র দফতর

বাংলায় প্রথমবার ক্ষমতা দখল করলেও রাজ্যে মন্ত্রিসভা গঠনে হিমসিম বিজেপির সরকার। মাত্র পাঁচ মন্ত্রী এখনও পর্যন্ত শপথ নিয়েছেন।...