Thursday, May 7, 2026

অ*শান্ত মণিপুর এখন অনেকটাই শান্ত, দাবি ভারতীয় সেনার

Date:

Share post:

দফায় দফায় জ্বলছে মণিপুর। অশান্ত হয়ে উঠেছে রাজধানী ইম্ফল। পরিস্থিতি সামাল দিতে নাকানিচোবানি খাচ্ছে পুলিশ ও সেনা। এমনকি পড়ছি রাজ্য নাগাল্যান্ড থেকেও আনা হয়েছে সেনা। চলছে বায়ুসেনার ফ্লাইং অপারেশন। গুয়াহাটি এবং তেজপুর থেকেও আনা হবে সেনা। আর এ পরিস্থিতিতেই ভারতীয় সেনাবাহিনীর তফে জানানো হয়েছে, এখন অনেকটাই স্বাভাবিক পরিস্থিতি মণিপুরে। স্থিতিশীল মোরে এবং কাংগোপি এলাকা। ইম্ফল এবং চূড়াচাঁদপুর এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার সবরকম চেষ্টা চলছে।

আরও পড়ুন:এ বার ইডির চার্জশিটেও অনুব্রত-কন্যা সুকন্যা এবং হিসাবরক্ষক মণীশের নাম!

গত কয়েকদিন থেকেই অশান্তি বেড়েছে মণিপুরে। তবে বুধবার মণিপুরের পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। সেখানকার হাইকোর্ট সরকারের উদ্দেশে নির্দেশ দিয়েছে, মেইতেই সম্প্রদায়কে তফসিলি তালিকাভুক্ত করা যায় কিনা তা বিবেচনা করতে। তারপরেই জনজাতি ছাত্রদের উত্তাল আন্দোলন মণিপুরে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি করেছে। এমনই পরিস্থিতি যে বৃহস্পতিবার বিকালে রাজ্যপালের অনুমতিক্রমে মণিপুরের বিজেপি সরকার দেখা মাত্রই গুলি অর্থাৎ শ্যুট অ্যাট সাইট অর্ডার জারি করেছে।

বুধবার বিকেলেই মণিপুরের বিজেপি সরকার অধিকাংশ জেলায় কার্ফু জারি করেছিল।জায়গায় জায়গায় মোবাইল পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। সংঘর্ষ শুরু হওয়ার পরপরই বিষ্ণুপুর ও চুরাচাঁদপুর জেলার সীমান্তবর্তী এলাকায় সামরিক ও আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে এন বীরেন সিংয়ের সরকার।


রাজনৈতিক মহলের একাংশের মতে, মুখ্যমন্ত্রী বীরেন সিং রীতিমতো সংকটের মধ্যে পড়েছেন। দিন পনেরো হতে চলল রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি বেহাল। তার উপর বীরেন সিংয়ের নেতৃত্ব খোদ দলের মধ্যে প্রশ্নের মুখে পড়েছে। তাঁর কাজে অসন্তোষ জানিয়ে জনা ছয় বিধায়ক সরকারি পদ ছেড়ে দিয়েছেন। বিজেপির কেন্দ্রীয় নেতত্বের তরফে মণিপুরের দায়িত্বপ্রাপ্ত দলের জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র গত সপ্তাহে গুয়াহাটিতে মুখ্যমন্ত্রী এবং বিক্ষুব্ধ বিধায়কদের নিয়ে বৈঠক করেন। তারপরও সমস্যার রফাসূত্র বেরোয়নি।

 

 

Related articles

সিঙ্গুরে টাটাদের ক্ষতিপূরণে স্থগিতাদেশ কলকাতা হাই কোর্টের

সিঙ্গুরে টাটাদের কারখানা (Singur Tata Motors) তৈরির ক্ষতিপূরণে স্থগিত রাখার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Kolkata High Court)।...

মমতা হারেননি, উত্তর প্রদেশ মডেলে কমিশন-বিজেপি মিলে তৃণমূলকে হারিয়েছে: অখিলেশ

নির্বাচন কমিশন ও বিজেপি মিলে বেইমানি (বিশ্বাসঘাতকতা) করে ভোট করিয়ে বাংলায় তৃণমূলকে হারিয়েছে। বৃহস্পতিবার, কালীঘাটে তৃণমূল সভানেত্রী মমতা...

১৭৭৭টি নামের নিষ্পত্তি! ট্রাইব্যুনাল ছাড়লেন টি এস শিবজ্ঞানম

ভোট যুদ্ধ শেষে কলকাতা হাই কোর্টের (Kolkata High Court) প্রাক্তন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম (T S Sivagnanam)...

আইপিএলের মধ্যেই সতীর্থের প্রয়াণ, শোক প্রকাশ কোহলির

  আইপিএলের মধ্যে বিরাট দুঃসংবাদ। মাত্র ৩৬ বছর বয়সে প্রয়াত বিরাট কোহলির অনূর্ধ্ব ১৯ দলের সতীর্থ অমনপ্রীত সিং গিল।...