Friday, May 8, 2026

আসছে ‘মোকা’, ঘূর্ণিঝড় মোকাবিলায় কন্ট্রোল রুম খুলছে সেচ দফতর

Date:

Share post:

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ তৈরি হওয়ার পরে এরাজ্যে ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে বন্যা নিয়ন্ত্রণের জন্য কেন্দ্রীয়ভাবে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম খুলছে সেচ দফতর। কোথাও বাঁধ ভাঙলে দ্রুত ব্যবস্থা নেবে কন্ট্রোল রুম। জলসম্পদ ভবনে ১০ মে থেকে ২০ মে পর্যন্ত এই কন্ট্রোলরুম চালু থাকবে। প্রয়োজনে ২০ তারিখের পরেও কন্ট্রোলরুম চালু রাখা হতে পারে। তিনটি শিফটে কাজ করবে এই কন্ট্রোলরুম। সকাল সাতটা থেকে দুপুর আড়াইটে পর্যন্ত একটি শিফট, আড়াইটে থেকে রাত ১০ টা পর্যন্ত একটি শিফট, রাত ১০ টা থেকে পরদিন সকাল সাতটা পর্যন্ত আর একটি শিফট।

প্রতিটি শিফটে থাকবেন একজন জুনিয়র ইঞ্জিনিয়ার, একজন অ্যাসিস্ট্যান্ট রিসার্চ অফিসার, একজন ড্রাফটসম্যান এবং একজন চতুর্থ শ্রেণির কর্মী। ইতিমধ্যেই বিপর্যয় মোকাবিলা দপ্তর থেকে প্রত্যেক জেলাশাসককে বলা হয়েছে, সম্ভাব্য ঘূর্ণিঝড় মোকাবিলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।জেলাগুলি ত্রাণসামগ্রী মজুত রাখবে।নিচু এলাকা থেকে যাতে প্রয়োজনে মানুষকে সরিয়ে আনা যায়, সেজন্য ফ্লাড রিলিফ সেন্টারগুলি প্রস্তুত থাকবে।

সম্ভাব্য ঝড়ের জন্য আগামী কাল থেকেই লালবাজারে খোলা হচ্ছে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম। থানা এবং ট্রাফিক গার্ডদেরও সতর্ক থাকতে বলা হয়েছে।

আরও পড়ুন- মাদ্রাসার ১৭২৯টি পদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি কমিশনের

 

Related articles

রাজ্যে পালাবদলের জের! শীর্ষ আদালতে আরও তিন সপ্তাহ পিছিয়ে গেল ডিএ মামলা 

রাজ্যে দীর্ঘ ১৫ বছর পর ক্ষমতার পালাবদলের রেশ এবার পৌঁছল সুপ্রিম কোর্টেও। দীর্ঘ প্রতীক্ষিত মহার্ঘ ভাতা বা ডিএ...

মাধ্যমিকে পাশের হারে কলকাতাকে টেক্কা জেলার, পাশের হারে শীর্ষে কালিম্পং

প্রকাশিত হল মাধ্যমিক পরীক্ষার ফলাফল (Madhyamik Result)। পাশের হার ৮৬.৮৩ শতাংশ। জেলাভিত্তিক পাশের হারে দক্ষিণবঙ্গ কে টেক্কা দিয়েছে...

আজ মাধ্যমিকের ফলপ্রকাশ,পর্ষদের ওয়েবসাইট – অ্যাপ থেকে ডাউনলোড করা যাবে স্কোরকার্ড

স্কুল জীবনের জীবনের প্রথম বড় পরীক্ষার ফল প্রকাশিত হতে চলেছে আজ। শুক্রবার সকাল ন'টার কিছু পরে সাংবাদিক বৈঠক...

চন্দ্রনাথের পরিণতিতে ফিরল প্রদীপ-শুভব্রতদের স্মৃতি! শুভেন্দুর আপ্ত-সহায়কেদের রহস্যমৃত্যু কি শুধুই কাকতালীয়?

বুধবার রাতে মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্ত-সহায়ক চন্দ্রনাথ রথের হত্যার ঘটনাকে কেন্দ্র করে ফের মাথাচাড়া দিচ্ছে এক পুরনো অস্বস্তি।...