Tuesday, June 23, 2026

মাদ্রাসার ১৭২৯টি পদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি কমিশনের

Date:

Share post:

রাজ্যের মাদ্রাসা শিক্ষা কমিশন ৬১৪টি মাদ্রাসায় ১৭২৯টি শিক্ষকপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে।  দীর্ঘ ১০ বছর পরে মাদ্রাসায়  শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল।  এর আগে ২০১৩ সালে মাদ্রাসায় নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। তবে বিভিন্ন বাধা-বিপত্তি ও একাধিক মামলার জেরে  ২০১৮ সালে মাদ্রাসায় শিক্ষক নিয়োগ করা হয় ।

কমিশনের  প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিক-উচ্চ প্রাথমিক, নবম-দশম এবং একাদশ-দ্বাদশ স্তরে শিক্ষক নিয়োগ হবে। অ্যাডভান্স অ্যারাবিক, অ্যারাবিক মাদ্রাসা, এবং অ্যারাবিক ইউজি বিষয়ে শিক্ষক নিয়োগের পরীক্ষা নেওয়া হবে । ১২ মে থেকে ১২ জুন, একমাস ধরে চলবে আবেদন গ্রহণের প্রক্রিয়া  । www.wbmsc.com পোর্টালের মাধ্যমে অনলাইনেই আবেদন জানানো যাবে। মূল লিখিত পরীক্ষা হওয়ার কথা ৯০ নম্বরের। বাকি ১০ নম্বর থাকবে পারসোনালিটি  ও ইন্টারভিউয়ের জন্য।

তবে এবারের পরীক্ষায় কিছু বদলও হচ্ছে। এতদিন মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষায় যে কোনও ধর্মের জেনারেল ক্যাটিগরির প্রার্থীরা এই পরীক্ষায় বসতে পারতেন। কিন্তু এবার থেকে তফসিলি জাতি, উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণিভুক্ত প্রার্থীরাও এতে অংশ নিতে পারবেন। ফলে খুব স্বাভাবিক ভাবেই বলা যায় ২০১৩ সালের তুলনায় ২০২৩ সালে পরীক্ষার্থীর সংখ্যা বাড়তে চলেছে। আবার একই সঙ্গে এটাও সত্যি যে নিয়োগবিধি চূড়ান্ত করে স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি  কবে নিয়োগ পরীক্ষা নিতে পারবে, তা এখনই বোঝা যাচ্ছে না। তাই সেই পরীক্ষার জন্য যারা হাপিত্যেশ করে বসে আছেন তাঁরাও কিন্তু মাদ্রাসা বোর্ডের এই পরীক্ষায় অংশ নিতে পারবেন।

আরও পড়ুন- বিশ্বের বিরল ঘটনা, গর্ভ.স্থিত শিশুর মস্তিষ্কে জটিল অপারেশন!

 

Related articles

ফের বাড়ছে সোনার দাম! মঙ্গলে কত হল নতুন দাম দেখে নিন এক ঝলকে

আগের সপ্তাহের শেষের দিকে বেশ দাম কমলেও ফের বাড়তে শুরু করেছে হলুদ ধাতুর দাম (Gold and Silver Price)।...

দেশদ্রোহের অভিযোগে ইরানে গ্রেফতার ৩৩০০! হরমুজে বাড়ল জাহাজ চলাচল

যুদ্ধচলাকালীন ইজরায়েলকে সাহায্য এবং অপপ্রচার চালানোর অভিযোগ এবার ৩হাজার ৩০০ নাগরিককে গ্রেফতার করল (Iran Arrests) ইরান প্রশাসন। আনা...

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...