Sunday, May 17, 2026

অ্যাপ ক্যাব রাজ্যের গাইডলাইন না মানলে কড়া শাস্তি, চালু হবে সরকারি পরিষেবাও: স্নেহাশিস

Date:

Share post:

এবার রাজ্যে সরকারি উদ্যোগে চালু হতে চলেছে অ্যাপ ক্যাব (App Cab) পরিষেবা। পরিবহন দফতরের দাবি, এই পরিষেবা চালু হলে রাজ্যের সাধারণ যাত্রীরা বেসরকারি অ্যাপ ক্যাবের থেকে সস্তায় পরিষেবা পাবেন। কলকাতায় অ্যাপ ক্যাব চালানোর ক্ষেত্রে সরকারি গাইডলাইন বাধ্যতামূলকভাবে মানতে হবে। না হলে করা শাস্তি বলে শনিবার জানান পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী (Snehasish Chakraborty)।

পরিবহনমন্ত্রী জানান, শহর কলকাতায় এই ক্যাব চালানোর ক্ষেত্রে সরকারি গাইডলাইন বাধ্যতামূলকভাবে মানতে হবে। তা না হলে সংশ্লিষ্ট আইন অনুযায়ী ক্যাব সংস্থাকে কড়া শাস্তির মুখে পড়তে হবে। মন্ত্রী জানান, কলকাতা শহরে যে সমস্ত অ্যাপ ক্যাব চলছে তাদের অনেকের বৈধ লাইসেন্স বা রেজিস্ট্রেশন নেই। রাজ্য সরকারের নির্দিষ্ট নিয়ম অনুযায়ী, প্রত্যেক অ্যাপ ক্যাব সংস্থাকে বৈধ লাইসেন্স বা রেজিস্ট্রেশন করাতে হবে। তা না হলে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে।

পাশাপাশি, স্নেহাশিস চক্রবর্তী জানান, সরকারি অ্যাপের সঙ্গে যুক্ত গাড়ির চালকরা বা গাড়ির মালিকরা প্রাইভেট অ্যাপ ক্যাবের থেকে বেশি ভাড়া বা টাকা পাবেন। সরকারি ব্যবস্থায় সাধারণ যাত্রী বা মানুষের নিরাপত্তা আরও সুনিশ্চিত হবে। সরকারি এই ক্যাবের সঙ্গে আগামী দিনে ১৫ বছরের নীচে থাকা হলুদ ট্যাক্সি, গতিধারার গাড়ি ও প্রাইভেট গাড়ির মালিকরা এর সঙ্গে যুক্ত হতে পারবেন। মূলত প্রথম পর্যায়ে শহর থেকে শহরতলির বিভিন্ন স্থানে চলাচল করবে এই সরকারি উদ্যোগে শুরু হওয়া অ্যাপস ক্যাবের গাড়িগুলি।

আরও পড়ুন- অতিভক্তি চোরের লক্ষণ”, লেনিন থেকে এসপ্ল্যানেড, শুভেন্দুর “নাম-ইতিহাস বদল” রাজনীতিকে কটাক্ষ কুণালের

 

 

Related articles

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...

‘জেলায় আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়ান’, লিগ্যাল সেলের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের 

শনিবার তৃণমুলের লিগ্যাল সেলের সঙ্গে বৈঠক করলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এদিন...