Friday, June 26, 2026

‘ঈশ্বর যেন মেয়ের জামিন দিয়ে দেয়’, প্রার্থনা অনুব্রতর

Date:

Share post:

গরু পাচার মামলায় ধৃত অনুব্রত মণ্ডল এবং তাঁর মেয়ে সুকন্যা মণ্ডল দুজনেই বর্তমানে তিহার জেলে বন্দি। মেয়ে সুকন্যার সঙ্গে বহুদিন পর গত শনিবার কথা হয়েছে বাবার। তবে মেয়ের গ্রেফতারিতে ‘ভালো নেই অনুব্রত মণ্ডল। বরং মেয়ের গ্রেফতারির পর থেকেই বেশ বিব্রত তিনি। সোমবার দিল্লির রাউস আদালতে বেরনোর পথে তাঁকে মেয়ের কথা জিজ্ঞেস করা হলে, অনুব্রত জানান, “ঈশ্বর যেন ,মেয়ের জামিন দিয়ে দেয়।”

আরও পড়ুন:SNU-র সমাবর্তনে শেক্সপিয়ার-স্মরণ রাজ্যপালের, শিক্ষাক্ষেত্রে নয়া শপথের দিন: সত্যম রায়চৌধুরী
এদিন অনুব্রতকে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে পেশ করা হয়। সেখানে কেষ্ট জানান, তাঁর শরীর ভাল নেই। বুকে ব্যথা ও শ্বাসকষ্ট রয়েছে। এরপর অনুব্রতর জেল হেফাজতের মেয়াদ আরও বাড়ানো হয়। আগামী ১২ জুলাই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।
এদিন আদালত থেকে বেরিয়ে অনুব্রত বলেন, “ঈশ্বর যেন মেয়েটাকে জামিন দিয়ে দেয়।” এদিকে সুকন্যার সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে অনুব্রত মণ্ডল বলেন, বাবা-মেয়ের যেমন কথা হয়, তেমনি হয়েছে। অনেকদিন মেয়ের সঙ্গে দেখা হয়েছে বলেন অনুব্রতও।
প্রসঙ্গত, বর্তমানে ১৪ দিনের জেল হেফাজতে রয়েছেন সুকন্যা মণ্ডল। আগামী ১২ মে তাঁকে ফের রাউস আদালতে পেশ করা হবে। ইতিমধ্যেই জামিনের আবেদন করেছেন সুকন্যা। গরু পাচারের বিষয়ে তিনি কিছুই জানেন না, তাঁকে ফাঁসানো হয়েছে দাবি করে জামিনের আবেদন জানান তিনি। সিবিআই-র বিশেষ আদালতে বিচারক রঘুবীর সিংয়ের বেঞ্চেই সুকন্যার জামিনের আবেদন জানিয়েছেন তাঁর আইনজীবী। আগামী ১২ মে, সুকন্যার ১৪ দিনের জেল হেফাজতের মেয়াদ শেষের দিনেই তাঁর জামিনের আবেদনের মামলারও শুনানি হওয়ার কথা। ১২ মে শুনানির আগেই ঈশ্বরের কাছে মেয়ের জামিনের আবেদন জানালেন অনুব্রত।

Related articles

আপাতত ১ মাস বন্ধ G+5 নির্মাণ: আওতায় কারা? স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী

আপাতত কলকাতা, বিধাননগর, বরানগর, কামারহাটি এবং দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় আপাতত ১ মাস বন্ধ জি+৫ (G+5) নির্মাণ।...

তারাতলার ঘটনায় ব্যথিত, ‘প্রায়শ্চিত্ত’ করতে তৃণমূল ছাড়লেন বিশ্বরূপ!

কলকাতা পুরসভার (KMC) ৪৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বিশ্বরূপ দে (Former Councillor Biswarup Dey) তারাতলার বিপর্যয়ে মানসিক কষ্টে...

পঞ্চম শ্রেণির পড়ুয়ার উপর অমানবিক নির্যাতন! অধরা অভিযুক্ত

সামান্য এক ঘটনাকে কেন্দ্র করে সামনে এসেছে শিউরে উঠার মতো নির্যাতনের অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana)...

আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি খুনে গ্রেফতার ১০

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) বিধানসভায় নির্দেশের পরেই অ্যাকশন। দীর্ঘ আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি (CPM Couple Murder...