Sunday, May 17, 2026

১৫দিন ৩ হাজারের বেশি শিল্পী নিয়ে রবীন্দ্রজয়ন্তী পালন, কবি প্রণামে সঙ্গীত পরিবেশন মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিরকালই সংস্কৃতিমনস্ক। সংস্কৃতিচর্চার পৃষ্ঠপোষক। এবছর রবীন্দ্রসদন চত্বরের পাশাপাশি আলিপুরে নবনির্মিত ধনধান্য স্টেডিয়ামে রবীন্দ্রজয়ন্তীর মূল অনুষ্ঠান হয়। আর সেখানেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেন,

• রবীন্দ্রসদন-নন্দন চত্বরের ৪টি প্রেক্ষাগৃহে আগামী ১৫দিন রোজ ৪টে থেকে রাত ৯টা পর্যন্ত কবি পক্ষের অনুষ্ঠান হবে।
• ৩০০০-এর বেশি শিল্পী রবীন্দ্রসংগীত, নৃত্য, নৃত্যনাট্য, গীতি আলেখ্য-সহ বিভিন্ন অনুষ্ঠান হবে।

এছাড়া গগণেন্দ্র প্রদর্শশালায় রবীন্দ্রনাথ ও শান্তিনিকেতন শীর্ষক একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রতিদিন বিকেল ৪টে থেকে রাত ৯টা পর্যন্ত দর্শকদের জন্য সেটি খোলা থাকবে। রাজ্যের পাশাপাশি ভিন রাজ্য ও দেশের রবীন্দ্র-প্রেমীদের জন্য রাজ্য সরকারের এই আয়োজন বলে মুখ্যমন্ত্রী জানান।

এদিন, ধনধান্য স্টেডিয়ামে কবি প্রণামে অংশ নেন প্রতুল মুখোপাধ্যায়, শিবাজী চট্টোপাধ্যায়, অরুন্ধতী হোম চৌধুরী, অতিরিক্ত মুখ্যসচিব বিবেক কুমার, স্বাগতালক্ষী দাশগুপ্ত, রূপঙ্কর বাগচী, রাঘব চট্টোপাধ্যায়, ইন্দ্রাণী সেন, অদিতি মুন্সি-সহ বিশিষ্ট শিল্পীরা। তবে, অনুষ্ঠানের শেষে ছিল চমক। রাজ্যের মন্ত্রী তথা গায়ক ইন্দ্রনীল সেনের সঙ্গে রবীন্দ্র সংগীত পরিবেশন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর গানে মুগ্ধ শ্রোতারা। এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী-সহ রাজ্য মন্ত্রিসভার বহু সদস্য, সমাজের নানা ক্ষেত্রের মানুষেরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:সৌজন্য-সাক্ষাৎ! নবীনের বাসভবনে মধ্যাহ্নভোজ নীতীশের, ১৮ মে দিল্লিতে মোগা বৈঠকের পরিকল্পনা

 

Related articles

ISL: রুদ্ধশ্বাস খেলা শেষেও ডার্বি ড্র, খেতাবের ফয়সালা শেষ ম্যাচেই

আইএসএল ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি ড্র। খেলার ফল ১-১।খেতাব জয়ের দৌড়ে এগিয়ে গেল ইস্টবেঙ্গল। লিগের ভাগ্য ঝুলেই রইল...

বিজয় উৎসবের পরেই রণক্ষেত্র সন্দেশখালি! নব্য-আদি দ্বন্দ্বে আক্রান্ত বিজেপি কর্মীরাই

লোকসভা নির্বাচনের ফল প্রকাশের রেশ কাটতে না কাটতেই এবার তীব্র দলীয় কোন্দলে রক্ত ঝরল সন্দেশখালিতে। ভোটের ফল বেরোনোর...

জেলায় জেলায় বিজেপির গুন্ডাবাহিনীর তাণ্ডব! ঘরছাড়াদের পাশে দাঁড়িয়ে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখল টিম তৃণমূল

বিজেপির গুন্ডাবাহিনী জেলায় জেলায়, সদর থেকে গ্রাম পঞ্চায়েতে লাগামহীন তাণ্ডব চালাচ্ছে! রাজনৈতিক প্রতিহিংসায় বর্বরোচিত হামলা, অত্যাচার-মারধর-ভাঙচুর চলছে নিরন্তর।...

পার্কসার্কাসে বিক্ষোভ ঘিরে উত্তেজনা: পাথরবৃষ্টিতে আহত ৩ পুলিশ কর্মী

নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির মধ্যে এবার উত্তাপ ছড়ালো কলকাতার পার্ক সার্কাসে। সরকারি নীতির বিরোধিতা করে...