Friday, May 15, 2026

ফের অমৃতসরের স্বর্ণমন্দিরের কাছে বি.স্ফোরণ! ধৃ*ত ২

Date:

Share post:

একসপ্তাহে তিনবার! বৃহস্পতিবার ভোরে ফের পাঞ্জাবের অমৃতসরে স্বর্ণ মন্দিরের কাছে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। এই নিয়ে গত এক সপ্তাহে তৃতীয়বার বিস্ফোরণ হল স্বর্ণ মন্দিরের কাছে। পাঞ্জাব পুলিশের অনুমান, ক্রুড বোমা বিস্ফোরণ করানো হয়েছে। এই ঘটনায় ইতিমধ্যেই দুই সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে পুলিশ।তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

আরও পড়ুন:রাতের অন্ধকারে দু.র্ঘটনা! লাইনচ্যুত ডাউন বর্ধমান-ব্যান্ডেল লোকাল, চরম ভোগান্তি যাত্রীদের

পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার কাকভোরে স্বর্ণমন্দির এলাকার শ্রী গুরু রামদাস নিবাসের কাছে বিস্ফোরণ ঘটে। তবে হতাহতের কোনও খবর নেই বলেই জানিয়েছে পুলিশ।
সূত্রের খবর, হরমন্দির সাহিবের কাছে যে উদ্যান রয়েছে, তার সামনের গলিপথ গালিয়ারায় এই বিস্ফোরণ ঘটে। এই প্রথম বার নয়, সাত দিনের মধ্যে পর পর তিন বার স্বর্ণ মন্দির এলাকায় বিস্ফোরণ হয়েছে। পুলিশের দাবি, বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে কিছু লিফলেট পাওয়া গিয়েছে। বোমা ফাটার পর তার অবশিষ্টাংশও উদ্ধার করেছে পুলিশ।
এই বিস্ফোরণগুলির নেপথ্যে কার হাত রয়েছে, তা জানার জন্য তদন্ত নামে পুলিশ। শেষ পাওয়া খবরে এখনও পর্যন্ত ঘটনায় জড়িত সন্দেহে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।প্রসঙ্গত, চলতি বছরের ৬ মে স্বর্ণ মন্দিরের কাছে হেরিটেজ সরণিতে প্রথম বিস্ফোরণ হয়। তার ঠিক দু’দিন পর একই এলাকায় আবার বিস্ফোরণের প্রবল শব্দ পাওয়া যায়।এরপর আবার বুধবার মধ্যরাতে বিস্ফোরণের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে।




 

 

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...