Thursday, June 25, 2026

ছোটবেলার কোচকে নিয়ে বিরাট বার্তা কোহলির

Date:

Share post:

ছোটবেলার কোচ রাজকুমার শর্মাকে নিয়ে আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় ছোট বেলার কোচকে নিয়ে বিরাট বার্তা ভারতের প্রাক্তন অধিনায়কের। বললেন, আমি সারা জীবনের জন্য কৃতজ্ঞ রাজকুমার স্যারের কাছে।

এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় বিরাট লেখেন,” কিছু কিছু ক্রীড়াবিদের কাছে খেলাধুলো বরাবরই দ্বিতীয় স্থানে থাকে। আমার মতে, প্রথম দিন থেকে যাঁরা আপনার উপর বিশ্বাস রেখেছেন তাঁদের নিয়ে উচ্ছ্বসিত হওয়াটা গুরুত্বপূর্ণ। আমি সারা জীবনের জন্য কৃতজ্ঞ রাজকুমার স্যারের কাছে, যিনি শুধু আমার কাছে একজন কোচ নন, একজন পথপ্রদর্শক। যিনি গোটা যাত্রাপথে আমাকে উৎসাহ দিয়ে গিয়েছেন। আমি স্রেফ একটা ছোট ছেলে ছিলাম যার একটা স্বপ্ন ছিল। কিন্তু শুধুমাত্র আপনার বিশ্বাসেই ১৫ বছর আগে ভারতীয় দলের জার্সি পরার সৌভাগ্য হয়েছে। প্রতিটা উপদেশ, প্রতিটা ব্যাটিংয়ের পাঠ, আমার মাথায় প্রতিটা গাঁট্টা, আমার পিঠে প্রতিটা চাপড় এবং আমার স্বপ্নকে নিজের স্বপ্ন ভেবে তা এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে আপনাকে অনেক অনেক ধন্যবাদ।”

এরপরই বিরাট আরও লেখেন,”এটাই আমার কোচের গল্প।”

 

View this post on Instagram

 

A post shared by Virat Kohli (@virat.kohli)

আরও পড়ুন:ডিফেন্স মজবুত করতে ভারতীয় এই ডিফেন্ডারকে আনতে চলেছে মোহনবাগান : সূত্র


 

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...