Sunday, June 21, 2026

হায়দরাবাদকে ৭ উইকেটে হারাল লখনৌ সুপার জায়ান্টস

Date:

Share post:

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে দুরন্ত জয় পেল লখনৌ সুপার জায়ান্টস। এদিন হায়দরাবাদকে ৭ উইকেটে হারাল লখনৌ। লখনৌ-এর হয়ে দুরন্ত ইনিংস খেলেন মানকাড।

ম‍্যাচে এদিন টসে জিতে ব‍্যাট করার সিদ্ধান্ত নেয় হায়দরাবাদ। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮২ রান করে হায়দরাবাদ। হায়দরাবাদের হয়ে সর্বোচ্চ ৪৭ রান করেন ক্লাসেন। ৩৬ রান করেন আনমোলপ্রীত সিং। অধিনায়ক মারর্কাম করেন ২৮ রান। লখনৌ-এর হয়ে দুই উইকেট নেন ক্রুনাল পান্ডিয়া। একটি করে উইকেট যুদবির সিং, আভেশ খান, যশ ঠাকুর এবং অমিত মিশ্র।

জবাবে ব‍্যাট করতে নেমে সহজে জয় তুলে নেয় লখনৌ। লখনৌ-এর হয়ে সর্বোচ্চ রান করেন মানকাড। ৬৪ রানে অপরাজিত তিনি। ২ রান করেন মায়ার্স। ২৯ রান করেন ডিকক। ৪০ রান করেন স্টোইনিস। ৪৪ রানে অপরাজিত পুরান। হায়দরাবাদের হয়ে একটি করে উইকেট নেন ফিলিপস, মারকান্ডে এবং অভিষেক শর্মা।

আরও পড়ুন:পুলিশের দ্বারস্থ সচিন, মানুষকে প্রতারণা করা হচ্ছে বলে অভিযোগ মাস্টার ব্লাস্টারের


 

Related articles

যোগ দিবসে মোদির মুখে রবীন্দ্রনাথ থেকে লাহিড়ী মহাশয়ের প্রসঙ্গ, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (12th International Yoga Day) অনুষ্ঠানে অংশ নিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রবিবার...

রেড রোডে যোগ দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, রয়েছেন রাজ্যপাল-মুখ্যমন্ত্রীও

রবিবাসরীয় সকালে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) অনুষ্ঠানে যোগ দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতার আয়োজিত...

সকাল সকাল আজ শহরে কী কী কর্মসূচি প্রধানমন্ত্রীর

দুদিনের সফরে রাজ্যে এসেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে অংশ নিয়েছেন। সরকারি...

আজ ভোর ৪টে থেকে মেট্রো পরিষেবা শহরে

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) এবং NEET-UG পরীক্ষার (NEET UG Exam) জন্য রবিবার ভোর চারটে থেকেই মেট্রো...