Saturday, March 14, 2026

ছাত্রীদের আত্মরক্ষার প্রশিক্ষণ দিতে উদ্যোগী চন্দননগর পুলিশ, শুরু হল ‘বাঘিনী’

Date:

Share post:

স্কুলের ছাত্রীদের সেলফ ডিফেন্স শেখাতে চন্দননগর পুলিশ কমিশনারেটের উদ্যোগে চারদিনের প্রশিক্ষণ শিবির, নাম ‘বাঘিনী’। শিবিরে উপস্থিত ছিলেন চন্দননগরের পুলিশ কমিশনার এবং ডিসি (সদর)।

চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পি জাভালগি জানিয়েছেন, তিনি বিধাননগর পুলিশের ডিসি থাকার সময় দেখেছিলেন, মেয়েদের আত্মরক্ষা জরুরি। সোমবার হুগলি গার্লস স্কুলের ৪০ জন ছাত্রী প্রশিক্ষণ নিতে এসেছিলেন। শহরের বিভিন্ন স্কুলের ছাত্রীদের দেওয়া হবে প্রশিক্ষণ। এর সঙ্গে মানসিক শক্তি বৃদ্ধির জন্য মেডিটেশন ও যোগা ক্লাসও করানো হবে। কমিশনার জানিয়েছেন, ইভটিজিংয়ের শিকার হলে বা বিপদে পড়লে ছাত্রীরা মোবাইলে ভিডিয়ো করে চন্দননগর পুলিশের দেওয়া নম্বরে পাঠিয়ে দিতে পারে, সাহায্য করবে পুলিশ। ছাত্রীরাও খুশি এই প্রশিক্ষণের ফলে তাদের শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি মানসিক জোর বাড়বে বলে।

আরও পড়ুন- উপনির্বাচনেও ভরাডুবি বিজেপির, লোকসভায় প্রথম আসন পেল আপ

 

spot_img

Related articles

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...