Tuesday, March 24, 2026

ICSE ও ISC-র কৃতীদের অভিনন্দন মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

CBSE-র পরে প্রকাশিত হল ICSE এবং ISC-র রেজাল্ট। আইসিএসই ও আইএসসি (ICSE And ISC Result 2023)- এই দুই পরীক্ষার ফলেই বাংলার জয়জয়কার। ICSE-তে প্রথম হয়েছেন বাংলার ছেলে সম্বিত মুখোপাধ্যায়। পূর্ব বর্ধমানের সেন্ট জেভিয়ার্স স্কুলের পড়ুয়া তিনি। ISC -তে দেশে প্রথম স্থানাধিকারী ৫ জনের মধ্যে বাংলার ২ জন। ISC-তে যুগ্মভাবে দেশের মধ্যে প্রথম হয়েছেন কলকাতার হেরিটেজ স্কুলের মান্য গুপ্ত ও সেন্ট জোসেফ স্কুলের শুভম কুমার আগরওয়াল। টুইটে কৃতীদের অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

নিজের টুইটার হ্যান্ডেলে তিনি লেখেন, “কলকাতা তথা বাংলা এবং সারাদেশের ICSE এবং ISC সেরা এবং সফল পরীক্ষার্থীদের অভিনন্দন! তোমরা দারুণ ফল করেছেন। তোমাদের প্রতিভা আমাদের গর্বিত করেছেন।
শুভকামনা আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমার রাজ্য ও দেশকে আরও এগিয়ে নিয়ে যাও! বাংলার কৃতীদের পাশাপাশি, আমি সারা দেশের পড়ুয়াদের অভিনন্দন জানাই!!“

 

 

 

Related articles

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...

ভোটের মুখে রাজ্যে আমলা-পুলিশের গণবদল! কমিশনের এক্তিয়ার নিয়ে হাইকোর্টে সওয়াল কল্যাণের

লোকসভা নির্বাচনের মুখে রাজ্যে একযোগে একগুচ্ছ আইএএস এবং আইপিএস আধিকারিককে বদলি করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের এই...