Thursday, May 14, 2026

ফের মার্কিন মুলুকে ব*ন্দুকবাজের হামলা! নি*হত ৩, জ*খম ২ পুলিশ আধিকারিক

Date:

Share post:

ফের মার্কিন মুলুকে বন্দুকবাজের হামলা। সোমবার নিউ মেক্সিকো শহরে বন্দুকবাজের হামলায় অন্ততপক্ষে তিনজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এই হামলায় জখম হয়েছেন দুই পুলিশ আধিকারিক। গ্রেফতার করা হয়েছে বন্দুকবাজকেও।

আরও পড়ুন:সাতসকালে রাজধানীর স্কুলে বো*মাতঙ্ক! ঘটনাস্থলে বম্ব স্কোয়াড
নিউ মেক্সিকো শহরের ফার্মিংটন এলাকায় গির্জার বাইরে পথ চলতি জনতার উপরে গুলি চালায় ১৮ বছরের এক যুবক। ৩ জন মারা গিয়েছে। জখম হয়েছে ৬ জন। যার মধ্যে দু’জন পুলিশ আধিকারিক। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে শহর জুড়ে। ফলে নিউ মেক্সিকোর একাধিক স্কুলেই অস্থায়ীভাবে লকডাউন ঘোষণা করা হয়েছে। নিউ মেক্সিকো শহরের কোথায় এবং কীভাবে এই হামলার ঘটনা ঘটেছে সেই বিষয়ে বিস্তারিত এখনও কিছু জানা যায়নি। তবে রাজধানী সান্টা ফে থেকে ৩২০ কিলোমিটার দূরে ফার্মিংটন শহরের আধিকারিকরা জানিয়েছেন, ঘটনাস্থলেই আটক করা হয় অভিযুক্তকে। গুলি করে তাকে হত্যাও করা হয়েছে। ফলে বাসিন্দাদের আর কোনও আতঙ্ক থাকার কথা নয়।
মার্কিন পুলিশ তরফে জানানো হয়েছে, বন্দুকবাজের হামলায় অন্ততপক্ষে ৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অনেকে। গুলি চালানোর ঘটনার খবর পেতেই ঘটনাস্থলে পুলিশ পৌঁছে অভিযুক্তকে আটক করে। ঘটনায় দুই পুলিশ আধিকারিকও জখম হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপাতত সেখানেই চিকিৎসাধীন তাঁরা। ওই পুলিশ আধিকারিকদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা যাচ্ছে। ফার্মিংটন মিউনিসিপ্যাল স্কুল জানিয়েছে, তাদের স্কুলের সব পড়ুয়া ও কর্মীরা সুরক্ষিত আছেন। এই বন্দুকবাজের হামলার পর সাময়িকভাবে স্কুলে লকডাউন ঘোষণাও করা হয়। তবে সোমবার বিকেল থেকেই পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে।

 

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...