Tuesday, May 26, 2026

কনভয়ের ধাক্কায় মৃ.ত্যু মামলার তদন্ত করবে রাজ্যই! হাই কোর্টের নির্দেশে মুখ পু.ড়ল শুভেন্দুর

Date:

Share post:

বিরোধী দলনেতা (Opposition Leader) তথা দলবদলু শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) কনভয় ধাক্কা (Convoy Accident) মামলায় তদন্ত চালাতে পারবে রাজ্য। বুধবার এমনই অন্তর্বর্তী নির্দেশ দিলেন কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) বিচারপতি রাজাশেখর মান্থা (Justice Rajasekhar Mantha)। পাশাপাশি এদিন হাই কোর্ট সাফ জানিয়েছে, এখনই শুভেন্দুর দায়িত্বে থাকা সিআরপিএফ (CRPF) আধিকারিকদের বিরুদ্ধে এখনই কোনও কড়া পদক্ষেপ নেওয়া যাবে না। এছাড়াও আদালত সাফ জানিয়েছে, আদালতের অনুমতি ছাড়া এখনই কোনও চূড়ান্ত রিপোর্ট (Final Report) জমা দিতে পারবে না সিআইডি। জানা গিয়েছে, মামলার পরবর্তী শুনানি আগামী ১৩ জুন।

উল্লেখ্য, পূর্ব মেদিনীপুর চণ্ডীপুরের কাছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ের ধাক্কায় মৃত্যু হয় শেখ ইসরাফিল (৩৩) নামক এক ব্যক্তির। ঘটনায় সিআইডি তদন্তের (CID Invesyigation) নির্দেশ দেওয়া হয়। এরপরই কনভয় বিতর্কে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন দলবদলু বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এদিন হাই কোর্টে সওয়াল জবাব চলাকালীন বিচারপতি মান্থা সাফ জানান, যেহেতু এই মামলাটি বিচারাধীন তাই সেক্ষেত্রে যদি রাজ্য পুলিশ কোনও নোটিশ পাঠায় সেক্ষেত্রে সাড়া দেওয়ার কোনও প্রয়োজন নেই। তবে শুভেন্দুর অভিযোগ ছিল, কনভয় যে রুট দিয়ে যাচ্ছে সেখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাজ্যের তরফে করা হচ্ছে না। আর এরপরই রাজ্যে ভিআইপিদের নিরাপত্তার জন্য কী কী ব্যবস্থার আয়োজন করা হয় তা বিস্তারিতভাবে রাজ্যের কাছে জানতে চেয়েছিলেন বিচারপতি মান্থা।

আর সেই মামলায় বুধবার অন্তর্বর্তী নির্দেশ কলকাতা হাই কোর্টের। উল্লেখ্য, গত ৪ মে নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটে। শুভেন্দু অধিকারীর কনভয়ের গাড়ির ধাক্কায় গুরুতর জখম হয়েছিলেন শেখ ইসরাফিল। পরে তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁর মৃত্যু হয় বলে খবর। তবে এদিনের নির্দেশে বেশ বেকায়দায় পড়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু। কারণ এদিন তাঁর দাবি না মেনে মেনে রাজ্য পুলিশের উপরই আস্থা রেখেছে কলকাতা হাই কোর্ট।

 

 

 

Related articles

গোপন ডেরা থেকে উদ্ধার ৮৮ লক্ষ টাকা-বান্ডিল বান্ডিল সরকারি ত্রাণের ত্রিপল! গ্রেফতার বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান

অবশেষে গ্রেফতার বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্য (Dipankar Bhattachrya)। তাঁর গোপন ডেরা থেকে সরকারি ত্রিপলের ভাজের থেকে উদ্ধার...

কলকাতা বিমানবন্দরে কাজ চলাকালীন ছিঁড়ে পড়ল লিফট, গুরুতর আহত তিন কর্মী

কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport) বড়সড় বিপত্তি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার, বিমানবন্দরের ভিতরের ৩৪ নম্বর লিফটে (Elevator number 34)...

আইন ভাঙছে বিজেপির শাসক: হকারদের উপর বুলডোজার রাজনীতিতে সরব মমতা

রাজ্যের আইনের শাসন প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অথচ তাঁর হাতেই হচ্ছে দেশের আইনভঙ্গ। আন্তর্জাতিক হকার দিবসে...

১২ দিন লড়াইয়ের শেষে হার আয়ুষের, স্কুলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ পরিবারের 

স্কুলে অসুস্থ হয়ে পড়ার পরও সময়মত চিকিৎসা না পাওয়ায় মৃত্যু হল নেতাজিনগরের তৃতীয় শ্রেণীর ছাত্র (Third-grade student from...