Thursday, May 14, 2026

এসির গ্যাস ভরার সময় সেনার গাড়িতে বি.স্ফোরণ! শিলিগুড়িতে জ.খম এক জওয়ান সহ মোট ৪

Date:

Share post:

গ্যারাজে (Garage) গাড়ির কাজ চলাকালীন আচমকাই সেনাবাহিনীর (Army) একটি গাড়িতে ভয়াবহ বিস্ফোরণ (Blast)। বুধবার দুপুরে শিলিগুড়ির (Siliguri) গ্যারাজে ওই গাড়িতে এসির গ্যাস (AC Gas) ভরার সময় আচমকা বিস্ফোরণে জখম হলেন চার জন। শিলিগুড়ির ১৩ নম্বর ওয়ার্ডের পাঞ্জাবি পাড়ার ঘটনা। আহতদের (Injured) ইতিমধ্যে বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

পুলিশ সূত্রে খবর, এদিন একটি গ্যারাজে সেনা আধিকারিকের গাড়িটিতে এসির কাজ চলছিল। আর সেইসময় গাড়ির এসিতে গ্যাস ভরার সময় ভয়ানক বিস্ফোরণ হয়। গাড়িটিতে কাজ করছিলেন তিন গ্যারাজ কর্মী। আর বিস্ফোরণের জেরে তাঁরা রাস্তার ওপর ছিটকে পড়েন। বিস্ফোরণে গুরুতর জখম হন চার জন। আহতদের নাম সাহেব বিশ্বাস, সঞ্জয় সরকার এবং চিত্ত বিশ্বাস। দুর্ঘটনায় জখম হয়েছেন এক সেনা কর্মীও। তবে এদিন দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন শিলিগুড়ির তৃণমূল কাউন্সিলর মানিক দে। তিনি জানান, এসির গ্যাস ভরার সময় বিস্ফোরণ ঘটেছে। এই দোকানের মালিককে আগে একাধিক বার বলেছি লোকালয় থেকে দোকান সরানোর জন্য। কিন্তু, তার পরেও এখানেই গ্যারাজ চালাচ্ছে তারা। এখানে সেনার গাড়ি দাঁড়িয়ে ছিল। হঠাৎ বিকট আওয়াজ হয়।

তবে বুধবার জনবহুল এলাকায় এমন ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। গ্যারাজের আশপাশে প্রচুর আবাসন রয়েছে। সকলেই আওয়াজ পেয়ে বাইরে বেরিয়ে আসেন। খবর পেয়ে শিলিগুড়ি থানার পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং আহত গ্যারেজ কর্মীদের উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করে। তবে এদিন দুর্ঘটনার পর দেখা যায় বিস্ফোরণে গাড়িটির যন্ত্রাংশ টুকরো টুকরো হয়ে ছিটকে গিয়েছে। তবে পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও সেনাবাহিনীর তরফ থেকেও আলাদাভাবে এই ঘটনার বিষয়ে খতিয়ে দেখা হবে বলে জানা গিয়েছে।

 

 

Related articles

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...