Monday, March 16, 2026

ছাদনাতলায় বি.ষ পান বর-কনের! চরম সিদ্ধান্তে ছড়ালো চা.ঞ্চল্য 

Date:

Share post:

বিয়ের আসর মুহূর্তে বদলে গেল শোকের পরিবেশে।ছাদনাতলায় বি.ষ পান (Consuming poison in wedding night) বর-কনের। মধ্যপ্রদেশের ইন্দোরের (Indore, Madhya Pradesh ) ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। গত ১৬ মে মঙ্গলবার স্থানীয় আর্য সমাজ মন্দিরে বসে বিয়ের আসর। আর সেখানেই বিষ পান করেন ২১ বছরের যুবক। কয়েক মুহূর্তের মধ্যেই মৃত্যু হয় তাঁর। যদিও ততক্ষণে কনে জেনে গেছেন বরের বিষপানের কথা। এরপর তরুণী নিজেকে আর ধরে রাখতে পারেননি। তিনিও বিষ খেয়ে আত্মহত্যা করার সিদ্ধান্ত নেন। আনন্দের পরিবেশ মুহূর্তে বদলে যায় শোকের আবহাওয়ায়।

 

পরিবার সূত্রে খবর এখনই বিয়েতে রাজি ছিলেন না যুবক। কিছুটা জোর করেই বিয়েতে মত দিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত আর বিয়ে হলো না। কনে অর্থাৎ তরুণী বেশ কিছুদিন ধরে যুবককে বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন বলে অভিযোগ। যুবক অবশ্য নিজের ক্যারিয়ার তৈরির জন্য কিছুটা সময় চেয়েছিলেন। এতেই যুবকের নামে পুলিশে অভিযোগ করেন তরুণী। তাই বাধ্য হয়েই বিয়েতে রাজি হন যুবক, বলছে তাঁর পরিবার। যদিও বিয়ের আসরেই তিনি আত্মহত্যার সিদ্ধান্ত নেন। বর বিষ খেয়েছে জানার পর কনে নিজেও বিষ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন। আশঙ্কাজনক অবস্থায় থাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি লাইফ সাপোর্টে রয়েছেন।

 

 

spot_img

Related articles

নির্বাচন সংক্রান্ত আরও আটটি ‘আদর্শ নির্বাচনী আচরণবিধি’ জারি কমিশনের

রাজ্যে (West Bengal Election) দোরগোড়ায় নির্বাচন। ইতিমধ্যেই নির্বাচন কমিশন (Election Commission) ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে। প্রশাসনিক থেকে...

নাম নেই শতরূপের, কেন্দ্র বদল মীনাক্ষি-দীপ্সিতাদের: তমান্নার মাকে প্রার্থী করে সেন্টিমেন্টাল তাস বামেদের!

ISF ও CPIML-liberation -এর সঙ্গে জোট করে বিধানসভা ভোটে লড়বে বামফ্রন্ট। সোমবার, সাংবাদিক বৈঠক থেকে ঘোষণা করলেন বামফ্রন্ট...

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি-সরবরাহে সমস্যার প্রতিবাদে রাজপথে মমতার মহামিছিলে জনসুনামি

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি ও বাণিজ্যিক গ্যাস (LPG Price Hike Protest) সরবরাহে কেন্দ্রের হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার কলকাতার রাজপথে...

তৎকালে টেনশন নেই, ১০০০ কোটি খরচ করে ভোলবদল ভারতীয় রেলের!

সকাল ১০টা বা ১১টা বাজলেই আইআরসিটিসি-র (IRCTC) সাইটে রেলের (Indian Railways) টিকিট কাটতে গেলে যেন তাড়াহুড়ো লেগে যায়!...