Tuesday, May 12, 2026

মুশকিল আসান: অভিষেককে জানানোর ২৪ ঘণ্টার মধ্যেই রোগীর হাতে স্বাস্থ্যসাথী কার্ড

Date:

Share post:

মুশকিল আসান অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তৃণমূলে নবজোয়ার কর্মসূচির মধ্যে তাঁর কাছে অভিযোগ পৌঁছনো মাত্রা সাধ্য মতো কাজ শুরুর ব্যবস্থা করছেন তিনি। বাঁকুড়া যাওয়া পথে অভিযোগ পাওয়ার মাত্র ২৪ ঘণ্টার মধ্যে রোগীর স্বাস্থ্যসাথী কার্ড (Sathya Sathi Card) পৌঁছে দিলেন তৃণমূলের (TMC) সর্বভাবতীয় সাধারণ সম্পাদক। এত দ্রুত কাজ পেয়ে আপ্লুত দুর্গাপুরের (Durgapur) বাসিন্দা।

তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে দুর্গাপুরের কর্মসূচি সেরে বৃহস্পতিবার বাঁকুড়া যাচ্ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাস্তায় তাঁর কাছে সাহায্য চান দুর্গাপুরের এক বাসিন্দা। জানান, তাঁর পরিবারের এক সদস্য দুর্গাপুরের মিশন হাসপাতালে ভর্তি। কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড না থাকায় চিকিৎসা বাধা প্রাপ্ত হচ্ছে। শুনেই সাহায্যের হাত বাড়িয়ে দেন তৃণমূলের সর্বভাবতীয় সাধারণ সম্পাদক।

মাত্র ২৪ ঘণ্টা। তার মধ্যে স্বাস্থ্যসাথী কার্ড হাসপাতালে রোগীর কাছে পৌঁছে যায়। সুস্থতা কামনায় পৌঁছে দেওয়া হয় ফলও। শুধু স্বাস্থ্যসাথী কার্ড পৌঁছনোর ব্যবস্থা করার পাশাপাশি, দুর্গাপুরের দলীয় নেতৃত্বকেও আর্থিক সহায়তার নির্দেশও দিয়েছেন তৃণমূলের সর্বভাবতীয় সাধারণ সম্পাদক। অভিষেকের ভূমিকায় আপ্লুত দুর্গাপুরের পরিবার অকুণ্ঠ ধন্যবাদ জানিয়েছেন।

জনসংযোগ যাত্রায় প্রতিদিন বিভিন্ন লোক তাঁদের অভাব, অভিযোগ, সমস্যার কথা জানাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। অভিযোগ শোনার ২৪ঘণ্টার মধ্যেই সমস্যার সমাধানের প্রক্রিয়া শুরু করছেন তৃণমূল সাংসদ। উত্তর থেকে দক্ষিণ- বিভিন্ন জেলার মানুষ সেই উপকার পাচ্ছেন। এক্ষেত্রে দল দেখে নয়, বাংলার মানুষের সমস্যার সমাধানে মুশকিল আসান হয়ে উঠছেন অভিষেক।

 

 

Related articles

রুটিন চেকআপে হাসপাতালে সুব্রত বক্সী

শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। সোমবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁকে...

ক্ষমতায় এসেই বিজেপির জুমলা! ঘোষণার আগেই শুরু সরকারি প্রকল্পের প্রচার 

সরকারে এসেই বিজেপির জুমলা রাজনীতি শুরু বাংলায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই ঘোষণা করেছিলেন, শুধু মুখে ঘোষণা করেই কোনও...

ক্ষমতা হাতে পেয়েই অবস্থান বদল! মমতার সামাজিক প্রকল্প চালিয়ে যাবেন শুভেন্দু

ভোটের ময়দানে যা ছিল ‘ডোলের রাজনীতি’, প্রশাসনিক চেয়ারে বসতেই তার নাম হয়ে গেল ‘জনকল্যাণ’। রাজনৈতিক অবস্থানের এই ভোলবদল...

টানা ৯ ঘন্টা জেরা! পুর দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার সুজিত বসু

টানা ৯ ঘণ্টা জেরার পর পুর দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু।...