Friday, May 15, 2026

ফুটবল ম্যাচ চলাকালীন ভয়াবহ দু.র্ঘটনা, মৃ.ত্যু হল অন্তত ১২ জনের

Date:

Share post:

ফুটবল ম্যাচ চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা। স্টেডিয়াম ভেঙে মৃত্যু হল অন্তত ১২ জনের। আহত হয়েছেন ৫০০ জনেরও বেশি, তাঁদের মধ্যে ১০০ জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি ঘটেছে এল সালভাদোরে। এই ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে। শনিবার স্থানীয় একটি টুর্নামেন্টের খেলা দেখতে গিয়েই ঘটে এই বিপত্তি।

এই নিয়ে স্থানীয় এক পুলিশ আধিকারিক মরিশিও আরিয়াজা বলেন, ফুটবল ম্যাচ চলাকালীন আচমকাই স্টেডিয়ামের একটি অংশ ভেঙে পড়ে। ভয় পেয়ে স্টেডিয়াম ছেড়ে পালাতে গিয়ে পদপিষ্ট হন অনেকেই। উপস্থিত পুলিশের তৎপরপতায় সঙ্গে সঙ্গেই উদ্ধারকাজ শুরু হয়। ঘটনাস্থলেই নয়জনের মৃতদেহ উদ্ধার করা হয়। অন্তত ৫০০ জনকে হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসা চলাকালীন আরও তিনজনের মৃত্যু হয়।প্রাথমিকভাবে জানা গিয়েছে, স্টেডিয়ামের আসন সংখ্যার তুলনায় অনেক বেশি দর্শক ঢুকে পড়েছিলেন। তবে সেই কারণেই স্টেডিয়াম ভেঙে পড়েছে কিনা তা অবশ্য এখনও পরিষ্কার নয়।

আরও পড়ুন:কোহলি-গম্ভীর বিতর্কের আঁচ গিয়ে পড়ল ইডেনে, গৌতমকে দেখে বিরাট বিরাট স্লোগান

 

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...