Thursday, June 4, 2026

আরসিবি প্লে-অফ থেকে ছিটকে যেতেই বিরাটকে খোঁচা নবীন-উল-হকের

Date:

Share post:

চলতি আইপিএল-এ শিরোনামে উঠে এসেছিল বিরাট কোহলি নবীন-উল-হকের বিতর্ক। আইপিএল-এ গ্রুপ পর্বের রয়‍্যাল চ‍্যালেঞ্জার্স ব‍্যাঙ্গালোর বনাম লখন‍ৌ সুপার জায়ান্টসের ম‍্যাচ শেষে শিরোনামে উঠে এসেছিল বিরাট-নবীন-উল-হকের ঝামেলা। তারপর কেটে গিয়েছে তিন সপ্তাহ, তবুও যেন শেই বিতর্ক ভুলতে পারছেন না নবীন-উল-হক।

রবিবার গুজরাত টাইটান্সের কাছে ম‍্যাচ হারে ব‍্যাঙ্গালোর। আর সেই ম‍্যাচের লখন‍ৌ-এর ক্রিকেটার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট করেন, যা দেখে মনে হচ্ছে আরসিবি ছিটকে যেতেই বিরাটকে খোঁচা নবীনের। আইপিএল থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ছিটকে যেতেই নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে নবীন অট্টহাসির ভিডিও পোস্ট করেছেন। তাতে এক ব্যক্তিকে হাসিতে ফেটে পড়তে দেখা গিয়েছে। একেবারে অট্টহাসি হাসতে দেখা গিয়েছে ওই ব্যক্তিকে। যে ব্যক্তির মিম সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট পরিচিত। ওই পোস্টে আরসিবি বা বিরাটকে নিয়ে একটি বর্ণ উল্লেখ করা না করলেও নেটিজেনদের মতে, বিরাটকেই খোঁচা দিয়েই সেই স্টোরি দিয়েছেন নবীন। কারণ লখনউ প্লে-অফে উঠে গিয়েছে আর আরসিবি আইপিএল থেকে ছিটকে গিয়েছে।

রবিবার বিরাটের দুরন্ত শতরান সত্ত্বেও গুজরাতের কাছে ছয় উইকেটে হেরে গিয়েছে আরসিবি। সেই হারের ফলে আইপিএলের প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছেন বিরাটরা। তারপরই নবীনের ইনস্টাগ্রাম স্টোরিতে ভেসে ওঠে এই পোস্ট।

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস


 

Related articles

বিজেপির উচ্ছেদ অভিযান! ধ্বংস হকারদের জীবন-জীবিকা! রাস্তায় সর্বহারারা 

কলকাতায় মঙ্গলাহাট বা হাতিবাগান, জেলা স্তরে কোচবিহার বা কাকদ্বীপ— ছবিটা মোটের ওপর একই। নয়া বিজেপি সরকার ক্ষমতায় আসার...

পাহাড়ে ‘স্থায়ী সমাধান’ খুঁজতে নবান্নে উচ্চপর্যায়ের বৈঠক, মুখ্যমন্ত্রীর মুখোমুখি রাজু বিস্তারা 

দার্জিলিং পাহাড়, ডুয়ার্স ও তরাই অঞ্চলের দীর্ঘদিনের রাজনৈতিক ও প্রশাসনিক সমস্যার একটি স্থায়ী সমাধান সূত্র খুঁজে বের করতে...

হাইকোর্টের নির্দেশে ১৯ জুনেই পুর-অধিবেশন, ঘোষণা মালা রায়ের 

কলকাতা হাইকোর্টের সবুজ সংকেত মিলতেই আগামী ১৯ জুন কলকাতা পুরসভার মাসিক অধিবেশন ডাকলেন চেয়ারপার্সন মালা রায়। বৃহস্পতিবার এক...

১৫ লক্ষ কোটি টাকার কারচুপি! সেবির কোপে স্বর্ণ ব্যবসায়ী সংস্থা রাজেশ এক্সপোর্টস 

এবার নজিরবিহীন আর্থিক জালিয়াতির অভিযোগে কাঠগড়ায় বেঙ্গালুরু-ভিত্তিক সোনা পরিশোধন ও রফতানিকারী জায়ান্ট ‘রাজেশ এক্সপোর্টস’। গত ৩ জুন জারি...