Saturday, March 14, 2026

কলকাতা ও রাজ্য পুলিশের পদোন্নতি এবার একসঙ্গে, সিদ্ধান্ত মন্ত্রিসভার

Date:

Share post:

কলকাতা ও রাজ্য পুলিশের পদোন্নতি এবার একসঙ্গে। সিদ্ধান্ত রাজ্য সরকারের। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌরহিত্যে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। জানা গেছে, মন্ত্রিসভার বৈঠকে কলকাতা পুলিশের পদোন্নতি প্রসঙ্গ ওঠায় মুখ্যমন্ত্রী বলেন, শুধু কলকাতা পুলিশের পদোন্নতি কেন হবে? একই সঙ্গে রাজ্য পুলিশের পদোন্নতিও করা উচিত এবং এই পদোন্নতি প্রক্রিয়া খুব দ্রুত করতে হবে বলে ও তিনি নির্দেশ দেন।

এছাড়াও এই দিন বিভিন্ন হাসপাতালের জন্য পঞ্চাশ জন চক্ষু চিকিৎসক নিয়োগের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। টাটা ক্যান্সার রিসার্চ সেন্টারের সঙ্গে যৌথ উদ্যোগে এস এস কে এম হাসপাতালে যে ক্যান্সার চিকিৎসা কেন্দ্র গড়ে উঠছে তার জন্য বারোটি নতুন পদ সৃষ্টির অনুমোদন ও দেয় মন্ত্রী সভা। এ দিন রাজ্যের ৩২ টি পুরসভা প্রত্যেকটির জন্য একজন করে শৌচালয় পরিদর্শক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হল। বুনিয়াদ পুর পুরসভার আটটি শুন্য পদ পূরণের সিদ্ধান্ত ও এদিন নেওয়া হয়।

আরও পড়ুন- আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা হচ্ছে, মন্তব্য তাপস রায়ের

spot_img

Related articles

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...

কলকাতায় শুষ্ক আবহাওয়া, শনিবার বৃষ্টি উত্তরবঙ্গে!

উইকেন্ডে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে রোদের দাপট চওড়া হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal weather)। কলকাতায়...

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...