Saturday, April 4, 2026

শুভমনের বোনের পাশে দিল্লি মহিলা কমিশন, কড়া পদক্ষেপের সিদ্ধান্ত

Date:

Share post:

গত রবিবার আইপিএল-এর ম‍্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম গুজরাত টাইটান্স ম্যাচে দুরন্ত পারফরম্যান্স করেন শুভমন গিল। সেই ম‍্যাচে ব‍্যর্থ যায় বিরাট কোহলির শতরান। বিরাটের শতরানকে ছাপিয়ে শুভমনের ৫২ বলে ১০৪ রানের অপরাজিত ইনিংস শেষ করে দেয় আরসিবির প্লে অফ খেলার স্বপ্ন। গিলের এই অসাধারণ ইনিংসের পর গোটা দেশ যখন তাঁর প্রশংসায় ব্যস্ত, তখন আরসিবি তথা কোহলি ভক্তরা বেছে নেন কটুক্তির পথ।

ম্যাচ শেষে সোশ্যাল মিডিয়াতে শুভমান গিল এবং তাঁর বোন শাহনীল গিলের উদ্দেশ্যে কটু কথা বলতে থাকেন আরসিবি সমর্থকরা। আর এবার এই ঘটনায় কড়া পদক্ষেপের আশ্বাস দিয়েছে দিল্লি মহিলা কমিশন।

এই ঘটনার পরে দিল্লি মহিলা কমিশনে অভিযোগ করে শুভমন গিলের পরিবার। আর এই অভিযোগ পেয়ে দিল্লি মহিলা কমিশনের প্রধান বলেন,”শুভমনের বোনকে হেনস্থার ঘটনা খুবই দুঃখজনক। শুধু একটা খেলার উপর নির্ভর করে কাউকে এভাবে হেনস্থা করা যায় না। এর আগে বিরাট কোহলির ছোট্ট মেয়েকেও হেনস্থা করা হয়েছিল। তখনও আমরা পদক্ষেপ করেছিলাম। এবারও করব। এই ধরনের ঘটনা বরদাস্ত করব না।”

আরও পড়ুন:IPL-এ দিল্লির পরিকল্পনায় ক্ষু.ব্ধ গাভাস্কর, একহাত নিলেন সৌরভ-পন্টিংদের

 

Related articles

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...