Thursday, June 4, 2026

সবুজায়নের উপর জোর আইপিএল-এর, ডট বলে চারাগাছ

Date:

Share post:

আজ থেকে শুরু হয়েছে আইপিএল-এর প্লে-অফের ম‍্যাচ। প্রথম ম‍্যাচেই মুখোমুখি হয়েছে গুজরাত টাইটান্স এবং চেন্নাই সুপার কিংস। আর এই ম‍্যাচেই দেখা গেল এক বিশেষ দৃশ্য। প্লে-অফের প্রথম ম্যাচেই বোলারের প্রতিটি ডট বলের পাশে স্কোরবোর্ডে একটি করে গাছের ছবি দেখানো হচ্ছে। সবুজায়নের উপর বেশি জোর দিতেই এই সিদ্ধান্ত নিয়েছে আইপিএল।

আজ থেকে শুরু হয়েছে আইপিএল-এর প্লে-অফ ম‍্যাচ। আর এই প্লে-অফের জন্য বিশেষ পরিকল্পনা নিয়েছে আইপিএল গভর্নিং কাউন্সিল। প্রথম কোয়ালিফায়ার, এলিমিনেটর, দ্বিতীয় কোয়ালিফায়ার ও ফাইনাল— এই চারটি ম্যাচে যতগুলি ডট বল হবে তার জন্য চারাগাছ লাগাবে আইপিএল। প্রতিটি ডট বলের জন্য ৫০০টি চারাগাছ লাগাবে আইপিএল। অর্থাৎ, একটি ম্যাচে যদি দু’ইনিংস মিলিয়ে ৫০টি ডট বল হয় তা হলে সেই ম্যাচের জন্য ২৫,০০০ চারাগাছ লাগাবে আইপিএল।

আরও পড়ুন:শুভমনের বোনের পাশে দিল্লি মহিলা কমিশন, কড়া পদক্ষেপের সিদ্ধান্ত

 

 

Related articles

রাজ্যে শিল্প ও কর্মসংস্থানের নয়া সুযোগ! নবান্নে বৈঠক শুভেন্দু-আদানির

দায়িত্বভার গ্রহণের এক মাসের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন দেশের বিশিষ্ট শিল্পপতি গৌতম আদানি। বুধবার নবান্নে...

বিশ্বকাপ জিতিয়েও বাদ সূর্য, টি২০-তেও নতুন নেতা

  ২০২৪ সালে ভারতকে টি২০ বিশ্বকাপ জিতিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেছিলেন রোহিত শর্মা। এবার বিশ্বকাপ জিতিয়েও...

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...