Sunday, March 15, 2026

নিওমোনিয়া নিয়ে কাঠমাণ্ডু হাসপাতালে ভর্তি পিয়ালী বসাক, জানাল পরিবার

Date:

Share post:

এবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি চন্দননগরের পর্বতারোহী পিয়ালী বসাক। কিছুদিন আগেই মাকালু শৃঙ্গ জয় করেছিল চন্দননগর তথা হুগলি জেলার গর্ব পিয়ালী বসাক। আর শৃঙ্গ জয়ের পর নিচে নামার সময় অসুস্থ হয়ে চার নম্বর ক্যাম্পে আটকে পড়েছিলেন পিয়ালী। তারপর শেরপারা তাকে নামিয়ে আনেন। জানা গিয়েছে পায়ে তুষার ক্ষত সৃষ্টি হয়েছিল পিয়ালীর। এছাড়াও মস্তিষ্কে অক্সিজেনের অভাব হওয়ায় অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি।

এরপর এজেন্সির মাধ্যমে পিয়ালীর পরিবার জানতে পারে তাকে সুস্থ ভাবে নামিয়ে আনা হয়েছে এবং সে কাঠমাণ্ডু হাসপাতালে চিকিৎসাধীন। এদিন পিয়ালীর বোন তমালি বসাক বলেন পিয়ালির পায়ের ক্ষতের জন্য হাসপাতালে চিকিৎসা করানো হচ্ছিলো। সেই সময় তার নিওমোনিয়া ধরা পড়েছে যেটা চিন্তার বিষয়। তাই চিকিৎসার জন্য কাঠমান্ডু হাম্প হাসপাতালে ভর্তি করতে হয়েছে। এলাকার গর্ব পিয়ালীর অসুস্থতার খবর পাওয়ার পর উদ্বেগ বেড়েছে পিয়ালীর পরিবার ও চন্দননগরবাসীর মনে।

আরও পড়ুন- জন্ম-মৃত্যুর তথ্য নথিভুক্তি বাধ্যতামূলক করতে চলেছে মোদি সরকার

spot_img

Related articles

মানবিক, রাস্তায় পড়ে যাওয়া বৃদ্ধকে উদ্ধারে কনভয় থামিয়ে ছুটলেন অভিষেক

অভিষেকের মানবিক মুখ। বিষ্ণুপুরের বড় কাছারি মন্দিরে যাওয়ার পথে এক বৃদ্ধকে সাইকেল থেকে পড়ে যেতে দেখে সঙ্গে সঙ্গে...

সিপিএম দেখেও শেখে না, ঠেকেও শেখে না

দেবাশিস বিশ্বাস গতকাল শিলিগুড়িতে রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও দোর্দণ্ড প্রতাপ বাম নেতা শ্রী অশোক ভট্টাচার্য বলেছেন যে অতীতে বর্তমান...

প্রবল শিলাবৃষ্টি ও বজ্রপাতে বিপর্যস্ত পাহাড়: দার্জিলিং-সিকিমে জনজীবন স্তব্ধ, মৃত ১

বসন্তের মাঝেই হিমালয়ের কোলে প্রকৃতির রুদ্ররূপ। আচমকাই আবহাওয়া পরিবর্তনের জেরে প্রবল শিলাবৃষ্টি ও বজ্রপাতে বিপর্যস্ত হয়ে পড়ল দার্জিলিং...

বাদশাকে খুনের হুমকি! দায় স্বীকার বিষ্ণোই গ্যাংয়ের

প্লেব্যাক গায়ক এবং র‍্যাপার বাদশাকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য। শনিবার অনলাইনে র‍্যাপারকে এই হুমকি দেওয়া হয়েছে...