Thursday, June 25, 2026

সকাল থেকেই আকাশের মুখভার! আজ ফের বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

Date:

Share post:

মঙ্গলবার ঝড়বৃষ্টির পর কমেছে গরম।বুধবারও সকাল থেকেই মুখ ভার আকাশের । রোদের দেখা নেই। আজ সারাদিন আকাশ মেঘলা থাকবে।পাশাপাশি দক্ষিণবঙ্গজুড়ে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। সেই সঙ্গে ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

আরও পড়ুন:প্রয়াত জনপ্রিয় ‘সারাভাই ভার্সেস সারাভাই’ খ্যাত অভিনেত্রী বৈভবী উপাধ্যায়

হাওয়া অফিস জানিয়েছে, বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বর্ধমান, বাঁকুড়া সহ প্রায় সমস্ত জেলাতেই। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কারণে তাপমাত্রা সামান্য কমছে। তবে আদ্রর্তাজনিত অস্বস্তি বজায় থাকবে রাজ্যজুড়ে। সঙ্গে কালবৈশাখীর ঝড়ো হাওয়াও চলবে।
বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির পাশাপাশি দমকা হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে বৃহস্পতিবারে ঝড়বৃষ্টির প্রবণতা কমবে। ফের শুক্রবার থেকে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি হবে।
দক্ষিণবঙ্গের পাশাপাশি বৃষ্টি হবে উত্তরবঙ্গেও। বেশ কয়েকটি জেলাতেও বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপরের পাঁচ জেলার সঙ্গে নীচের তিন জেলা মালদহ ও দুই দিনাজপুরে ঝড়বৃষ্টি হতে পারে। আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির সতর্কতা আলিপুরদুয়ারে। কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি এই তিন জেলায় মুষলধারে বৃষ্টি হতে পারে। শনিবার পর্যন্ত বৃষ্টি চলবে বলে জানানো হয়েছে।

 

Related articles

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...