Saturday, June 13, 2026

টাকা নয়ছয়ের অভিযোগ!৮ ডিএ আন্দোলনকারীকে আগাম জামিন দিল ডিভিশন বেঞ্চ

Date:

Share post:

আর্থিক নয়ছয়ের অভিযোগে ডিএ আন্দোলনকারীদের ৮ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল। সেই মামলায় ডিভিশন বেঞ্চ ওই ৮ জনকে আগাম জামিন দিয়েছে। আদালত সূত্রে জানা গিয়েছে, যে হেতু তাঁরা সরকারি কর্মচারী, তাই তাদের ক্ষেত্রে কোনও শর্ত দিল না আদালত। তবে তদন্তে সহযোগিতা করতে হবে তাঁদের।

বৃহস্পতিবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ তাঁদের আগাম জামিন দিয়েছে।ডিএ আন্দোলনকারীরা ২ কোটি টাকা লোপাট করেছেন বলে ময়দান থানায় অভিযোগ দায়ের করেছিলেন দেবপ্রসাদ হালদার নামে এক ব্যক্তি। যদিও অডিট করে দেখা যায়, চাঁদা হিসাবে ১ কোটি ৩৪ লক্ষ টাকা উঠেছে। সবটাই হিসাবের মধ্যে রয়েছে।

বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ-র দাবিতে চলতি বছরের ২৭ জানুয়ারি থেকে ধর্মতলার শহিদ মিনারের নীচে অবস্থান করছেন সরকারি কর্মীদের একাংশ। চলতি মাসের শুরুতেই সেই আন্দোলন ১০০ দিন পার করেছে। অবস্থানের পাশাপাশি ৪৪ দিন ধরে অনশনও করেছিলেন তাঁরা। পাশাপাশি, ডিএ-র দাবিতে ধর্মঘট করেছেন সরকারি কর্মীদের একাংশ। তাঁরা কর্মবিরতিও পালন করেছেন।

Related articles

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...

নতুন সরকারের ‘অনভিজ্ঞতা’ ঢাকতে তৎপর নবান্ন, মন্ত্রীদের জন্য এটিআই-এ ‘ক্র্যাশ কোর্স’

ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু মন্ত্রিসভার একটি বড় অংশেরই নেই কোনও পূর্বতন প্রশাসনিক অভিজ্ঞতা। এই পরিস্থিতিতে নতুন মন্ত্রীদের...

সুদীপ এখন শুধুই ‘বোঝা’! বেসুরো সাংসদকে তীব্র কটাক্ষ তাপসের

কুণাল ঘোষের পর এবার বেসুরো সুদীপ বন্দ্যোপাধ্যায়কে 'বোঝা' বলে কটাক্ষ করলেন বিজেপি বিধায়ক তাপস রায়। তৃণমূল কংগ্রেসে থাকাকালীন...