Friday, May 15, 2026

শুভমনের বোনকে হেনস্থা, পুলিশকে নোটিস দিল্লি মহিলা কমিশনের

Date:

Share post:

গ্রুপ পর্বের শেষ ম‍্যাচে রয়‍্যাল চ‍্যালেঞ্জার্স ব‍্যাঙ্গালোরের বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স করেন গুজরাত টাইটান্সের শুভমান গিল। শতরান করেন তিনি। শুভমনের শতরানের ফলে প্লে-অফ থেকে ছিটকে যায় আরসিবি। এরপরই শুভমন এবং তাঁর বোন শাহনীল গিলের উদ্দেশ্যে কটু কথা বলতে থাকেন আরসিবি সমর্থকরা। আর এই ঘটনায় কড়া পদক্ষেপের আশ্বাস দেয় দিল্লি মহিলা কমিশন। যেমন কথা তেমন কাজ। গিলের বোনকে হেনস্থার ঘটনায় পদক্ষেপ করল দিল্লি মহিলা কমিশন। পুলিশকে নোটিস পাঠাল তারা।

এই নিয়ে দিল্লি মহিলা কমিশনের প্রধান বলেন,”শুভমনের বোনকে হেনস্থার ঘটনায় স্বতঃপ্রণোদিত এফআইআর দায়ের করে পুলিশকে তদন্ত করতে বলেছি আমরা। পুলিশকে একটা নোটিস পাঠানো হয়েছে। সেখানে শুভমনের বোনকে যারা সমাজমাধ্যমে হেনস্থা করেছিল সেই সব স্ক্রিনশটও পাঠানো হয়েছে। আমরা তদন্তের দিকে নজর রাখছি। তদন্তের গতি প্রকৃতি কীভাবে এগোচ্ছে, সেই বিষয়েও রিপোর্ট দিতে বলা হয়েছে পুলিশকে।”

আরও পড়ুন:আইপিএল ফাইনালের পরই এশিয়া কাপ নিয়ে বড় সিদ্ধান্ত

 

 

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...