Thursday, May 14, 2026

অপেক্ষার অবসান! আর কিছুক্ষণের মধ্যেই জয়েন্ট এন্ট্রান্সের ফলপ্রকাশ

Date:

Share post:

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের পর এবার জয়েন্ট এন্ট্রান্সের ফলপ্রকাশের অপেক্ষা। আজ, শুক্রবার আর কিছুক্ষণ পরই সেই অপেক্ষারও অবসান ঘটবে। এই পরীক্ষার ওপর নির্ভর করছে কয়েক হাজার পড়ুয়ার ভবিষ্যৎ। কোন পথে এগোবে তাদের উচ্চশিক্ষা, সেটাই ঠিক হবে এই ফলাফলে।

আরও পড়ুন:শুক্রবার প্রকাশিত হবে জয়েন্টের ফল, কীভাবে দেখবেন?
দুপুর ২ টো ৩০ মিনিটে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রাস বোর্ড আনুষ্ঠানিকভাবে ফলপ্রকাশ করবে । তার দেড় ঘণ্টা পর থেকেই অনলাইনে দেখা যাবে রেজাল্ট।এবার জেনে নিন ঘরে বসে কীভাবে দেখবেন রেজাল্ট?
জয়েন্ট এন্ট্রাস বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট www.wbjeeb.nic.in এবং www.wbjeeb.in সাইটে ক্লিক করলেই খুলবে ‘হোমপেজ’ সেখানে ‘ডব্লুবিজেইই রেজাল্ট ২০২৩’ লেখা লিঙ্কে ক্লিক করতে হবে। এরপর প্রয়োজনীয় তথ্য পূরণ করে লগ ইন করতে হবে।এর পরই ফলাফল দেখতে পাবেন পড়ুয়ারা।
পরবর্তী প্রয়োজনের জন্য রেজাল্ট ডাউনলোড করে রাখতে পারেন।
চলতি বছর জয়েন্টের পরীক্ষা হয়েছিল ৩০ এপ্রিল। প্রায় ৯৮ হাজার পরীক্ষার্থী রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিয়েছিলেন।

 

Related articles

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...