Sunday, June 14, 2026

অভিষেকের জরিমানায় স্থগিতাদেশের নির্দেশ সুপ্রিম কোর্টের

Date:

Share post:

কুন্তল ঘোষের চিঠির পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে ২৫ লক্ষ টাকা জরিমানা করেছিলেন, তাতে স্থগিতাদেশ দিল শীর্ষ আদালত। তবে অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই । শুক্রবার মামলার শুনানিতে এমনটাই জানাল সুপ্রিম কোর্ট। মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী ১০ জুলাই।

আরও পড়ুন:কুনোয় চিতার মৃ*ত্যুমিছিল! আরও মৃ*ত্যু দেখতে হবে, সতর্কবার্তা দক্ষিণ আফ্রিকার বিশেষজ্ঞের
গত শনিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে ৯ ঘণ্টা ৪০ মিনিট জিজ্ঞাসাবাদ করেছিল কেন্দ্রীয় এজেন্সি।সেখান থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছিলেন, সময় নষ্ট হল। প্রশ্নগুলো সব ‘বোগাস’।
এদিকে, শনিবার নিজাম প্যালেসে যাওয়ার আগেই অভিষেক সিবিআইকে চিঠি দিয়ে লিখেছিলেন, তিনি সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করেন। গত সোমবার বিচারপতি অনিরুদ্ধ বসু ও বিচারপতি সঞ্জয় কালোরের বেঞ্চে তৃণমূল নেতার আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি বলেন, ‘আমার মক্কেলকে রক্ষাকবচ দেওয়া হোক। নইলে এজেন্সি তাঁকে গ্রেফতার করতে পারে।’ কিন্তু সেদিন জরুরি ভিত্তিতে অভিষেকের মামলা শোনেনি সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার ফের অভিষেকের মামলার বেঞ্চ বদল হয়ে যায়। বিচারপতি জেকে মাহেশ্বরী ও বিচারপতি নরসিমার বেঞ্চে যায় ওই মামলা। এদিন সেই বেঞ্চেই অভিষেকের মামলার শুনানি হয়।
প্রসঙ্গত, তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে ব্যস্ত তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। জেলায় জেলায় মিলছে মানুষের বিপুল সাড়া। স্বভাবতই তা দেখে চিন্তিত গেরুয়া শিবির। তাই অভিষেককে বাধা দেওয়ার জন্য এজেন্সিকে কাজে লাগাতে চাইছে বিজেপি।

 

Related articles

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...