Sunday, March 15, 2026

আইপিএল ফাইনালে পৌঁছে গেল গুজরাত, মুম্বইকে হারাল ৬২ রানে

Date:

Share post:

২০২৩ আইপিএল ফাইনালে পৌঁছে গেল গুজরাত টাইটান্স। কোয়ালিফার ২-এর ম‍্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে ৬২ রানে হারাল গুজরাত টাইটান্স। গুজরাতের হয়ে দুরন্ত ইনিংস খেলেন শুভমন গিল। ১২৯ রান করেন তিনি। বল হাতে পাঁচ উইকেট নেন মোহিত শর্মা। ফাইনালে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি গুজরাত।

ম‍্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৩ উইকেট হারিয়ে ২৩৩ রান করে গুজরাত। গুজরাতের হয়ে শতরান করেন শুভমন। ১২৯ রান করেন তিনি। ৪৩ রান করেন সাই সুদর্শন। ২৮ রানে অপরাজিত অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ১৮ রান করেন ঋদ্ধিমান সাহা। মুম্বইয়ের হয়ে একটি করে উইকেট নেন আকাশ মাডওয়াল এবং পীয়ুশ চাওলা।

জবাবে ব‍্যাট করতে নেমে ১৭১ রানে গুটিয়ে যায় মুম্বই। মুম্বইয়ের হয়ে লড়াই করেন সূর্যকুমার যাদব। ৬১ রান করেন তিনি। ৪৩ রান করেন তিলক ভর্মা। গ্রিন করেন ৩০ রান। ৮ রান করেন রোহিত শর্মা। গুজরাতের হয়ে পাঁচ উইকেট নেন মোহিত শর্মা। দুটি করে উইকেট নেন মহম্মদ শামি এবং রশিদ খান। একটি উইকেট নেন লিটল।

আরও পড়ুন:মালয়েশিয়া মাস্টার্সের সেমিতে সিন্ধু-প্রণয়

 

 

spot_img

Related articles

অসুরক্ষিত পাত্রে পেট্রোল-ডিজেল বিক্রি নয়, গ্যাস সংকটের মাঝে নতুন নির্দেশ কেন্দ্রের

দেশজুড়ে গ্যাসের জন্য হাহাকারের মাঝে এবার কি সংকট পেট্রোল-ডিজেলেও? কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকের (Ministry of Petroleum and Natural Gas...

অপেক্ষার অবসান, আজই বাংলা-সহ পাঁচ রাজ্যের ভোট ঘোষণা!

রবিবাসরীয় বিকেলে বাংলা-সহ ৫ রাজ্যে ভোটের নির্ঘণ্ট ঘোষণা! ৪টা নাগাদ দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠক ডাকল জাতীয় নির্বাচন...

প্রতিশ্রুতি পূরণ, আজ বড় কাঁছারীতে মন্দির সংলগ্ন নতুন দোকানগুলির চাবি তুলে দেবেন অভিষেক

ভয়াবহ অগ্নিকাণ্ডে শেষ হয়ে গিয়েছিল সব, চোখের সামনে ভস্মীভূত হয়ে যায় দক্ষিণ ২৪ পরগনার বড় কাঁছারী মন্দির সংলগ্ন...

থ্রেট কালচার নিয়ে ফেডারেশনকে আক্রমণে দেব! মামলার সময় কোথায় ছিলেন, পাল্টা প্রশ্ন স্বরূপের 

টলিউডের সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের নাম নথিভুক্তকরণের দিন ফের উঠে এল থ্রেট কালচার প্রসঙ্গ। ফেডারেশনের সিদ্ধান্তের সমালোচনার পাশাপাশি...