Thursday, May 14, 2026

কনভয়ে হামলার ঘটনার তীব্র নিন্দা কুড়মিদের ঘাঘর ঘেরা কমিটির, ষড়যন্ত্র তত্ত্বে দায় আস্বীকার

Date:

Share post:

শুক্রবার সন্ধ্যায় জনসংযোগ যাত্রায় ঝাড়গ্রামের গড় শালবনিতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় লক্ষ্য করে হামলা, মন্ত্রী বীরবাহা হাঁসদা সংবাদ মাধ্যমের গাড়ি ভাঙচুরের ঘটনার দায় অস্বীকার কুড়মি সমাজের ঘাঘর ঘেরা কেন্দ্রীয় কমিটির।

কুড়মি বিক্ষোভের মুখে অভিষেক। মন্ত্রীর গাড়িতেও হামলা-ভাঙচুর।সেই ঘটনায় দায় এড়াল পুরোপুরি দায়ভার অস্বীকার করলেন ঘাঘর ঘেরা কেন্দ্রীয় কমিটির নেতাদের। তাঁরা এই ঘটনার জন্য প্রশাসনিক ব্যর্থতার পাশাপাশি
ষড়যন্ত্র-এর অভিযোগ তুলেছে।

প্রসঙ্গত, গতকাল এমন বর্বরোচিত ঘটনার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন ৪৮ ঘণ্টার মধ্যে কুড়মি সমাজ তাদের অবস্থান স্পষ্ট করুক। তারা জানাক, এই ঘটনার সঙ্গে তারা জড়িত আছে কি নেই। আন্দোলনের নামে গুন্ডামি বরদাস্ত নয়। এর আগে কুড়মি সমাজের প্রতিনিধিদের সঙ্গে বাঁকুড়া-পুরুলিয়াতে শান্তিপূর্ণ আলোচনা হয়েছে, কিন্তু ঝাড়গ্রামে কুড়মিদের ছদ্মবেশে জয় শ্রীরাম স্লোগান দিয়ে কারা গুন্ডামি করেছেন, সেটা ধরতে পেরেছেন অভিষেক।

ঘটনার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই ঘাঘর ঘেরা কেন্দ্রীয় কমিটির নেতৃত্ব সাংবাদিক বৈঠক করেন। ঘাঘর ঘেরা কেন্দ্রীয় কমিটির নেতৃত্বের স্পষ্ট বক্তব্য, ”মন্ত্রীর গাড়িতে হামলা হয়। আমরা তার নিন্দা করছি। আমাদের ঘাঘর ঘেরা কমিটির নাম উঠে আসছে। কিন্তু আমরা এই ঘটনার সঙ্গে কোনওভাবে যুক্ত নই । আমার নিরপেক্ষ তদন্ত চাইছি।”

তাঁদের আরও সংযোজন, “‘জেলা পুলিশের তরফ থেকে বার বার অনুরোধ করা হয়। আমরা আশস্ত করেছিলাম। ঘাঘর ঘেরার কেউ সেখানে নেই। তারপর অন্ধকারে কারা কী ঘটিয়েছে তার দায় ঘাঘর ঘেরা কমিটির নয়। ঘাঘর ঘেরা কমিটির কেউ যুক্ত নয়। পুলিশের আরও সক্রিয় হওয়া উচিত ছিল। কেন কোনও লাইটের ব্যবস্থা করা হল না? সিসিটিভির ব্যবস্থা করা হল না? আমরা মনে করছি, এটা পরিকল্পিত ঘটনা। বাঁকুড়াতেও একই ঘটনার চেষ্টা চলে। ঘাঘর ঘেরা কেন্দ্রীয় কমিটির কেউ এর সঙ্গে যুক্ত থাকলে আমরা তাদের শাস্তি চাইব। বরং এই যড়যন্ত্রের পিছনে বিরোধী দলও থাকতে কেউ-ই থাকতে পারে। কারণ আমরা প্রথম থেকে বলেছিলাম, কোনও রাজনৈতিক দলকে নির্বাচনের জন্য আমরা দেওয়াল ব্যবহার করতে দেব না।”

Related articles

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...