Thursday, June 4, 2026

এবার হাজরা মোড়ে সভা তৃণমূলপন্থী রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের

Date:

Share post:

এবার হাজরা মোড়ে সভা তৃণমূলপন্থী (TMC) রাজ্য সরকারি কর্মচারী সংগঠন। কেন্দ্রের হারে ডিএ-এর দাবিতে গত কয়েক মাস ধরে রাজ্যে সরকারি কর্মচারীদের একাংশের যৌথ মঞ্চে ধারাবাহিক আন্দোলন করে চলেছে। এর জেরে ব্যাহত হচ্ছে সরকারি কাজ। এমনকী, মুখ্যমন্ত্রীর পাড়াতেই মিছিল-সভা করে তারা। এবার, সরকারি কর্মীরা রাজ্যে সরকারের পাশে আছে বলে বার্তা দিতে সভা করতে তৃণমূল কর্মচারী ফেডারেশন। আগামী শনিবার, ৩ জুন এই সভা হবে। উপস্থিত থাকবেন কলকাতার মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিম (Firahad Hakim), মন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas), মন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu), মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, মন্ত্রী শশী পাঁজা এবং তৃণমূল কর্মচারী ফেডারেশনের চেয়ারম্যান তথা মন্ত্রী মানস ভুঁইয়া।

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের আহ্বায়ক প্রতাপ নায়েকের কথায় তাঁরা কোনও বিরোধী সংগঠনের পাল্টা সভা করছেন না। রাজ্য সরকারি কর্মচারীরা যে সরকারের পাশেই আছেন, সেই বার্তা দিতেই এই সভা।

আরও পড়ুন- পূর্ব মেদিনীপুরের ২টি প্রাকৃতিক পর্যটনস্থলকে ‘বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট’-এর তকমা

 

Related articles

জীবনতলায় NIA: ছেলেকে নিয়ে প্রাক্তন বিধায়ক শওকতের খোঁজে আধিকারিকরা

আবারও রাজ্যে সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। ভাঙড়ে বিস্ফোরণের ঘটনায় এবার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার খোঁজে বৃহস্পতিবার...

কুয়েতের বিমানবন্দরে ড্রোন হামলায় নিহত ভারতীয়, নিন্দায় ভারত

পশ্চিম এশিয়ার যুদ্ধে ফের বলি এক ভারতীয়ের। ইরান-আমেরিকা যুদ্ধে নতুন করে যে ইন্ধন ইজরায়েল জুগিয়েছে, এবার তার খেসারতন...

রাজ্যে শিল্প ও কর্মসংস্থানের নয়া সুযোগ! নবান্নে বৈঠক শুভেন্দু-আদানির

দায়িত্বভার গ্রহণের এক মাসের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন দেশের বিশিষ্ট শিল্পপতি গৌতম আদানি। বুধবার নবান্নে...

বিশ্বকাপ জিতিয়েও বাদ সূর্য, টি২০-তেও নতুন নেতা

  ২০২৪ সালে ভারতকে টি২০ বিশ্বকাপ জিতিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেছিলেন রোহিত শর্মা। এবার বিশ্বকাপ জিতিয়েও...