Thursday, June 4, 2026

ভ*য়াবহ তুষারধস পাকিস্তানে! অন্তত ১০ জনের মৃ*ত্যু, আ*হত আরও অনেকে

Date:

Share post:

পাকিস্তানে ভয়াবহ তুষারধসে মৃত্যু হল তিন মহিলা সহ কমপক্ষে ১০জনের। বরফের নীচে চাপা পড়েছেন আরও অন্তত ২৫ জন। তাঁদেরকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন:আর্থিক সঙ্কটের মাঝেই বেলাগাম জনসংখ্যা বৃদ্ধি পাকিস্তানে, চিন্তা বাড়ছে শাহবাজের

শনিবার পাকিস্তানের গিলগিট-বাল্টিস্তান প্রদেশে আচমকাই ধস নামে। বরফের চাঁই ভেঙে পাহাড়ের ঢাল বেয়ে গড়িয়ে যায় নীচের দিকে। আচমকাই দুর্যোগের কবলে পড়েন বহু মানুষ। বরফের নীচে চাপা পড়ে মৃত্যু হয় অন্তত ১০ জনের।
হিমালয়ের বুকে পাকিস্তানের একেবারে উত্তর পূর্ব কোণে ভারত সীমান্তের গা ঘেঁষে গিলগিট-বাল্টিস্তানে তুষারে ঢেকেই থাকে।শনিবার আচমকাই ধস নামে। খবর পেতেই ছুটে যান স্থানীয়রা। উদ্ধারকাজে হাত লাগান তাঁরা। পরে অবশ্য ছুটে আসেন সেনা জওয়ানরাও।আহতদের হাসপাতালে ভর্তি করা হয়। আরও কেউ সেখানে আটকে আছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনায় শোকপ্রকাশ করেছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। টুইট করে জানিয়েছেন, ঘন ঘন আবহাওয়ার পরিবর্তনের জন্য দেশে এই ধরনের বিপর্যয় নেমে আসছে।

 

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...