Wednesday, June 3, 2026

‘খেলো ইন্ডিয়া’য় জোড়া সোনা বাংলার মেয়ে অ্যাডামাসের মেহুলির

Date:

Share post:

ফের নজির গড়লেন বাংলার মেহুলি ঘোষ। নয়াদিল্লিতে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসের শুটিংয়ে জোড়া সোনার পদক জিতলেন তিনি। অ‍্যাডামাস ইউনিভার্সিটির হয়ে ১০ মিটার এয়ার রাইফেলের দলগত বিভাগে সোনা জয় করেছেন মেহুলি। এই বিভাগে মেহুলির সঙ্গে সোনার পদক জয় করেছেন অর্নিশা চৌধুরী এবং স্বর্ণালী রায়।

দলগত বিভাগ ছাড়াও ব‍্যাক্তিগত বিভাগেও সোনা জয় করেন মেহুলি। এই ইভেন্টেরই ব‍্যাক্তিগত বিভাগে মেহুলি সোনার পদক জয় করেন নর্মদা নীতিনকে হারিয়ে। এই মুহূর্তে হায়দরাবাদের গগন নারাংয়ের অ‍্যাকাডেমিতে প্রস্তুতি নিচ্ছেন মেহুলি। আগামী মাসে ফ্রান্সে যাবেন অলিম্পিক্সের প্রস্তুতি নিতে।

 

নয়াদিল্লি, লখনৌ, বারানসী, গ্রেটার নয়ডা, গোরখপুর মিলিয়ে চলছে খেলো ইন্ডিয়ার এই গেমস। এই টুর্নামেন্টে অংশ নিয়েছেন ২০৫ ইউনিভার্সিটি। অ‍্যাডামাসের হয়ে শুধু মেহুলি নন, সাফল‍্য পেয়েছেন মুনমুন কুন্ডু, দীপান্বিতা বসু, শ্রেয়া ঘোষ এবং অনন‍্য সাঁতরারা। টেবিল টেনিসে রুপোর পদক জয় করেন তিনি। রুপোর পদক জয় করেন অ‍্যাডামাসের ভলিবল টিমও।

আরও পড়ুন:IPL-এর ফাইনালে বৃষ্টি? কী বলছে হাওয়া অফিস, খেলা না হলে কারা হবে চ্যাম্পিয়ন?


 

Related articles

তৃণমূল থেকে বহিষ্কৃত ঋতব্রতই বিধানসভায় ‘বিরোধী দলনেতা’! মমতাকে পরামর্শদাতা চান বিদ্রোহী বিধায়করা

তাঁরা তৃণমূল কংগ্রেসের বিধায়ক। মমতা বন্দ্যোপাধ্যায়ই (Mamata Banerjee) তাঁদের দলনেত্রী। বুধবার, দিনভর টানাপোড়েনের পরে পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতার...

কলেজ স্ট্রিটের উচ্ছেদ-আতঙ্ক নিয়ে দ্বিমত বিক্রেতারা, প্রতিবাদে বই প্রেমীরা

পালা বদলের পরই একাধিক রেল স্টেশন সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে হকার উচ্ছেদ। তার রেশ ধরে বিগত...

প্রত্যশা মতোই কর্নাটকের মসনদে শিবকুমার, মন্ত্রিসভায় সিদ্দারামাইয়ার পুত্রসহ ১২

কর্নাটকের ২৫তম মুখ্যমন্ত্রী (25th CM of Karnataka) হিসেবে শপথ নিলেন কংগ্রেসের নবনির্বাচিত পরিষদীয় দলনেতা ডিকে শিবকুমার (DK Shivkumar)।...

ফের সরকারি প্রকল্পের নাম বদল! ‘মা ক্যান্টিন’ এবার ‘মা আহার’, ডিম সরিয়ে মাছ-ভাতের বিজ্ঞাপন

ক্ষমতায় আসার পর তৃণমূল সরকারের একাধিক প্রকল্পের নাম বদলের পথে হাঁটছে বিজেপি সরকার (BJP Government)। এবার সেই তালিকায়...