Thursday, May 14, 2026

মণিপুরে জ.ঙ্গি সং.ঘর্ষ, নিরাপত্তাবাহিনীর গু.লিতে নিহ.ত ৪০ জ.ঙ্গি!

Date:

Share post:

ফের উত্তপ্ত হয়ে উঠলো মণিপুর (Manipur)। গত কয়েক দিনের অশান্ত পরিস্থিতি জেরে আগামী সোমবার মণিপুর সফরের কথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah)। তার ঠিক ২৪ ঘণ্টা আগেই মণিপুরে জঙ্গি সংঘর্ষ (Terrorist Activities)। মুখ্যমন্ত্রী এন বীরেন (N Biren) জানান নিরাপত্তাবাহিনীর গুলিতে অন্তত ৪০ জন জঙ্গি মারা গেছেন।

রবিবার সকাল থেকেই মণিপুরের বেশ কিছু জায়গায় জঙ্গি এবং নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ শুরু হয়।গত কয়েক দিন ধরে কুকি এবং মেইতেই জনজাতির সংঘর্ষের জেরে অশান্ত পরিস্থিতি তৈরি হয়েছে মণিপুরে। এখনও পর্যন্ত প্রায় ৭০ জনের মৃত্যু হয়েছে, বহু মানুষ ঘর ছাড়া। প্রায় এক মাস ধরে সেখানে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। এই পরিস্থিতিতে সে রাজ্যে জঙ্গি কার্যকলাপ সক্রিয় হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন নিরস্ত্র নাগরিকদের খুন করেছেন জঙ্গিরা। সূত্রের খবর, মণিপুরের রাজধানী ইম্ফলের চারপাশে অন্তত ৫টি এলাকায় হামলা চালিয়েছেন জঙ্গিরা বলেই মনে করা হচ্ছে। সেকমাই, সুগনু, কুম্বি, ফায়েং, সেরৌতে গতকাল মাঝ রাত থেকে চলছে হামলা। শান্তি অভিযানে মণিপুরে রয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায়(Nityananda Roy)। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে জঙ্গিদের এই হামলা পূর্বপরিকল্পিত বলেই মুখ্যমন্ত্রীর বিশ্বাস। তিনি আরও বলেন সেনা এবং নিরাপত্তাবাহিনীর সহায়তায় জঙ্গিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হয়েছে এবং অন্তত ৪০ জন জঙ্গিকে খতম করা সম্ভব হয়েছে।

 

Related articles

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...

নির্ভয়াকাণ্ডের স্মৃতি উস্কে দিল্লিতে চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ

ভয়ানক! নির্ভয়াকাণ্ডের (Nirvaya Rape Case) পুনরাবৃত্তি। ফের রাজধানীতে (Delhi Incident) চলন্ত বাসের মধ্যে তরুণীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য...

IPL: আরসিবির বিরুদ্ধে হারেও টিকে নাইটদের প্লে অফের আশা, জানুন সমীকরণ

বড় রান করেও আরসিবির (RCB)কাছে হারতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে(KKR)। যা নাইটদের প্লে অফের স্বপ্নে বড় ধাক্কা। টানা...