Friday, May 15, 2026

চলতি বছরেই চাঁদে পাড়ি দেবে চন্দ্রযান-৩, জানাল ইসরো

Date:

Share post:

ফের সাফল্য পেল ইসরো। সফলভাবে উৎক্ষেপণ করা হল নেক্সট জেনারেশন নেভিগেশনাল স্যাটেলাইট। এই স্যাটেলাইট রিয়েল টাইম পজিশনিং ও সময় সংক্রান্ত তথ্য সরবরাহ করবে। আজ, সোমবার সকাল ১০টা ৪২ নাগাদ অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে জিএসএলভি রকেটের (GSLV Rocket) সাহায্যে পরবর্তী প্রজন্মের নেভিগেশনাল স্যাটেলাইটের উৎক্ষেপণ করা হয়। উৎক্ষেপণের ২০ মিনিট বাদে রকেটটি সফলভাবে স্যাটেলাইটটিকে ভূপৃষ্ঠ থেকে ২৫১ কিলোমিটার উচ্চতায় জিওসিনক্রোনাস ট্রান্সফার অরবিটে স্থাপন করে।ইসরো জানিয়েছে, উপগ্রহটিকে তার নির্দিষ্ট জায়গায় বসিয়ে দিয়েছে রকেট। সেখান থেকেই যাবতীয় কাজকর্ম চালাবে সে।পাশাপাশি এদিনই ইসরোর তরফে জানানো হয় চলতি বছরের জুলাই মাসেই চন্দ্রযান-৩ পাড়ি দেবে চাঁদে।
আরও পড়ুন:অসমে ম*র্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন ৭ পড়ুয়া
স্যাটেলাইটের (Satellite) নাম GSLV NVS-1 নেভিক। পৃথিবীর নিম্নকক্ষে জিওসিনক্রোনাস ট্রান্সফার অরবিটে (GTO) ২৫১ কিলোমিটার কক্ষপথে বসানো হয়েছে স্যাটেলাইটটিকে। মূলত নেভিগেশন ব্যবস্থার উন্নয়নেই পাঠানো হয়েছে উপগ্রহটিকে। সামরিক ব্যবস্থা ও যোগাযোগেও উন্নতি আনবে এই উপগ্রহ।
ইসরোর তরফে জানানো হয়েছে, এই স্যাটেলাইটটি সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি। ২.৪ কিলোওয়াট পর্যন্ত শক্তি তোইরিতে সক্ষম স্যাটেলাইটটি। এর মধ্যে একটি আয়রন ব্যাটারিও রয়েছে। মিশনটি ১২ বছর পর্যন্ত স্থায়ী হবে বলে আশাবাদী বিজ্ঞানীরা।
আদিত্য-অভিযান থেকে একগুচ্ছ নতুন স্যাটেলাইটের উৎক্ষেপণ—মহাকাশযাত্রায় ভারত অনন্য নজির গড়তে চলেছে বলে আগেই জানিয়েছিল ইসরো (ISRO)। সম্প্রতি জিস্যাট সিরিজের সবচেয়ে উন্নত কমিউনিকেশন স্যাটেলাইট জিস্যাট-৩০ উৎক্ষেপণ করেছে ভারত। ইউরোপীয়ান স্পেস এজেন্সির যৌথ উদ্যোগে এই উপগ্রহ মহাকাশে পাঠিয়েছে ইসরো। ২০০৬ সালে ভারী কমিউনিকেশন স্যাটেলাইট ইনস্যাট-৪সির মিশন ব্যর্থ হওয়ার পরে ইনস্যাট-৪এ উপগ্রহ মহাকাশে পাঠায় ইসরো। তবে এর কার্যকারিতাও সীমিত গণ্ডির মধ্যে বাঁধা। ইসরো জানিয়েছে, দেশের বিভিন্ন অংশের মধ্যে তো বটেই, এশিয়ার বিভিন্ন দেশ, গালফ দেশগুলোর মধ্যে যোগাযোগ বজায় রাখবে এই জিস্যাট-৩০।

 

Related articles

ভোট-পরবর্তী হিংসা থেকে বিরোধীদের ভাষণ- বিধানসভায় নানা ইস্যুতে শাসক-বিরোধী বাগ্‌যুদ্ধ

অষ্টাদশ বিধানসভার (Assembly) স্পিকার নির্বাচন উপলক্ষ্যে অধিবেশন। আর সেখানেই ভোট-পরবর্তী হিংসা থেকে শুরু করে বিরোধীদের বিধানসভায় কথা বলার...

দক্ষিণবঙ্গে বাড়ছে গরম, উত্তরে বৃষ্টি দুর্যোগ!

একদিকে প্যাচপ্যাচ গরম আর অস্বস্তি অন্যদিকে প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, আপাতত...

প্রশ্নফাঁস কাণ্ডের পর কড়া পদক্ষেপ কেন্দ্রের, বদলে যাচ্ছে নিট পরীক্ষার পদ্ধতি

নিট পরীক্ষায় (Neet Exam) বড় পরিবর্তনের পথে হাঁটছে কেন্দ্র। আগামী বছর থেকে আর ওএমআর শিটে (OMR Sheet) নয়,...

চার দশকের আনুগত্যের পুরস্কার পেলাম: লোকসভায় দলের পদ হারিয়ে হতাশ কাকলি

কালীঘাটের বৈঠকে পদ হারিয়ে মুখ খুললেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার (TMC MP Kakoli Ghosh Dastidar)। 'পুরস্কার' পেয়েছেন...